শেরপুর     শনিবার, ০৬ জুন ২০২৬
 ‍SherpurTimes24

ফরেনসিক বিভাগের প্রধান

২০২৫ সালেই ধর্ষণের অভিযোগ নিয়ে ১১শ নারী ঢাকা মেডিকেলে আসেন

ছবি: প্রতিনিধি

শুধু ২০২৫ সালেই ধর্ষণের অভিযোগ নিয়ে ১১ শ নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কাজী গোলাম মোখলেছুর রহমান। তার মতে, এ পরিসংখ্যান নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্রই তুলে ধরে। শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান।

বিএনপির উদ্যোগে গঠিত ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্যসহায়তা সেল’  আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, আইনজীবী রাশনা ইমাম প্রমুখ। বৈঠকটি সঞ্চালনা করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিশু নির্যাতন একটি গুরুতর সামাজিক ব্যাধি, যা কেবল আইন প্রয়োগের মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়। এ সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং রাষ্ট্রের সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

গোলটেবিল বৈঠকে অংশ নেন সম্প্রতি রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার শিকার আট বছর বয়সী শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাও। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ধর্ষিতা ও খণ্ডিত লাশের বাবা বলে পরিচিত হতে চাইনি, গর্বিত পিতা হতে চেয়েছিলাম। আপনারা আমাকে সেই নাম ফিরিয়ে দেন। আমাকে সেই সম্মান ফিরিয়ে দেন।’

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ০৬ জুন ২০২৬

২০২৫ সালেই ধর্ষণের অভিযোগ নিয়ে ১১শ নারী ঢাকা মেডিকেলে আসেন

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

শুধু ২০২৫ সালেই ধর্ষণের অভিযোগ নিয়ে ১১ শ নারী ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান ডা. কাজী গোলাম মোখলেছুর রহমান। তার মতে, এ পরিসংখ্যান নারী ও শিশু নির্যাতনের ভয়াবহ চিত্রই তুলে ধরে। শনিবার রাজধানীতে অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে তিনি এ তথ্য জানান।

বিএনপির উদ্যোগে গঠিত ‘নিপীড়িত নারী ও শিশুদের আইনি ও স্বাস্থ্যসহায়তা সেল’  আয়োজিত গোলটেবিল বৈঠকে অংশ নেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি হাসান হাফিজ, আইনজীবী রাশনা ইমাম প্রমুখ। বৈঠকটি সঞ্চালনা করেন বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক মো. রফিকুল ইসলাম।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, শিশু নির্যাতন একটি গুরুতর সামাজিক ব্যাধি, যা কেবল আইন প্রয়োগের মাধ্যমে নির্মূল করা সম্ভব নয়। এ সমস্যা মোকাবিলায় পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন, গণমাধ্যম এবং রাষ্ট্রের সব অংশীজনকে সমন্বিতভাবে কাজ করতে হবে। আমাদের সন্তানদের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

গোলটেবিল বৈঠকে অংশ নেন সম্প্রতি রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংসভাবে হত্যার শিকার আট বছর বয়সী শিশু রামিসার বাবা আব্দুল হান্নান মোল্লাও। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, ধর্ষিতা ও খণ্ডিত লাশের বাবা বলে পরিচিত হতে চাইনি, গর্বিত পিতা হতে চেয়েছিলাম। আপনারা আমাকে সেই নাম ফিরিয়ে দেন। আমাকে সেই সম্মান ফিরিয়ে দেন।’

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত