শেরপুরে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা (ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং) ২০২৬-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।
৬ জুন শেরপুর মেমোরিয়াল স্কুল প্রাঙ্গণে এ পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শেরপুর পৌর শহরের শিংপাড়ার মাজহারুল করিম রাখির মেয়ে মার্জিয়া মারিয়াম সাধারণ জ্ঞান ক্যাটাগরিতে জেলায় প্রথম স্থান অধিকার করেছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক, শেরপুর মিজ্ ফরিদা ইয়াসমিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব এ, কে, এম জহিরুল ইসলাম।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সায়েদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শাকিল আহমেদসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত শিক্ষক-শিক্ষিকা, সুধীবৃন্দ এবং এ অনুষ্ঠানের প্রাণ, জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা।
পুরস্কার বিতরণের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিযোগিতায় বিজয়ী হওয়াই মুখ্য নয়; বরং অংশগ্রহণের মধ্যেই নিহিত থাকে শেখা, আত্মবিশ্বাস অর্জন এবং এগিয়ে যাওয়ার প্রেরণা। তিনি শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠ্যক্রমভিত্তিক শিক্ষার পাশাপাশি সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং এ বিষয়ে শিক্ষকবৃন্দকে আরও উৎসাহ প্রদানের আহ্বান জানান।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, “ভালো ছাত্র হওয়ার পাশাপাশি ভালো মানুষ হওয়াও সমানভাবে গুরুত্বপূর্ণ।” এ সময় তিনি সুস্বাস্থ্য, শৃঙ্খলা ও নৈতিক মূল্যবোধের চর্চার ওপরও গুরুত্বারোপ করেন।

রোববার, ০৭ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন