শেরপুর     বুধবার, ১০ জুন ২০২৬
 ‍SherpurTimes24

মহাপরিকল্পনা প্রণয়নে নকলা পৌরসভা: টেকসই নগর গড়তে ২য় পরামর্শ সভা

সংগৃহিত ছবি

শেরপুরের নকলা পৌরসভাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম (IUGIP)-এর আওতায় মহাপরিকল্পনা (Master Plan) প্রণয়নের অংশ হিসেবে নকলা পৌরসভার বাস্তবায়নে এই ২য় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ জুন) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। 

সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, বর্তমান অবকাঠামোর অবস্থা, নাগরিক সেবা ব্যবস্থার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়। 

পরামর্শ সভায় অংশ নেওয়া স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিকরা নকলা পৌরসভার স্থানীয় সমস্যা, উন্নয়ন চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন।

এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১০ জুন ২০২৬

মহাপরিকল্পনা প্রণয়নে নকলা পৌরসভা: টেকসই নগর গড়তে ২য় পরামর্শ সভা

প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

featured Image

শেরপুরের নকলা পৌরসভাকে একটি পরিকল্পিত, আধুনিক ও টেকসই নগরী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এক বিশেষ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে। 

নগর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রোগ্রাম (IUGIP)-এর আওতায় মহাপরিকল্পনা (Master Plan) প্রণয়নের অংশ হিসেবে নকলা পৌরসভার বাস্তবায়নে এই ২য় পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১০ জুন) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক মো. জাহাঙ্গীর আলম। 

সভায় পৌর এলাকার সার্বিক উন্নয়ন পরিকল্পনা, বর্তমান অবকাঠামোর অবস্থা, নাগরিক সেবা ব্যবস্থার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ টেকসই নগর ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা করা হয়। 

পরামর্শ সভায় অংশ নেওয়া স্থানীয় বিভিন্ন পেশাজীবী ও সচেতন নাগরিকরা নকলা পৌরসভার স্থানীয় সমস্যা, উন্নয়ন চাহিদা ও ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন।

এসময় পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত