শেরপুর     বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
 ‍SherpurTimes24

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

ছবি: প্রতিনিধি

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব নাসরীন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

বদলি ও সংযুক্তির আদেশ পাওয়া কর্মকর্তারা হলেন— ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) আবু সাইমকে পঞ্চগড়ে এবং একই জেলা থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার মিজানুর রহমানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে। ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মনিরুল ইসলামকে মৌলভীবাজারে এবং একই জেলা থেকে প্রত্যাহার হওয়া পুলিশ সুপার (এসপি) রিয়াজুল ইসলামকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

ডিএমপির মিডিয়া বিভাগের উপ-কমিশনার (ডিসি) এন এম নাসিরুদ্দিনকে নোয়াখালীতে এবং একই জেলার বর্তমান পুলিশ সুপার টি এম মোশাররফ হোসেনকে সিআইডিতে বদলি করা হয়েছে।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছানকে ঝিনাইদহে এবং একই জেলা থেকে প্রত্যাহার করে সদর দফতরে রিপোর্ট করা পুলিশ সুপার মাহফুজ আফজালকে এপিবিএনে সংযুক্ত করা হয়েছে।

সিআইডির বিশেষ পুলিশ সুপার ও ঝালকাঠির পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীতে এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-পুলিশ কমিশনার (ডিসি) ও ফেনীর পুলিশ সুপার হিসেবে বদলির আদেশপ্রাপ্ত মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ সদর দফতরে সংযুক্ত করা হয়েছে।

একই আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) পুলিশ সুপার মো. রাজীব ফরহানকে রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত এবং ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ানকেও একই কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর করা হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

পুলিশ সুপার পদমর্যাদার ১২ কর্মকর্তাকে বদলি

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত