শেরপুর     বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
 ‍SherpurTimes24

২০২৬-২৭ বাজেটে রেকর্ড বরাদ্দ বেড়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

ছবি: প্রতিনিধি

দেশের তরুণ জনগোষ্ঠীকে দক্ষ মানবসম্পদে রূপান্তর এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ক্রীড়াকে আরও প্রতিযোগিতামূলক করে তুলতে বাজেটে বিশেষ গুরুত্ব পেয়েছে যুব ও ক্রীড়া খাত। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য হারে। নতুন অর্থবছরে মন্ত্রণালয়টির জন্য মোট ২ হাজার ৫৮৬ কোটি ৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা আগের অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় প্রায় ৭৮২ কোটি টাকা বেশি।

জাতীয় সংসদে বাজেট উপস্থাপনকালে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানান, প্রস্তাবিত বাজেটের মধ্যে উন্নয়ন খাতে ১ হাজার ৫৭৭ কোটি ৩০ লাখ টাকা এবং পরিচালন খাতে ১ হাজার ৮ কোটি ৭৬ লাখ টাকা ব্যয়ের পরিকল্পনা রাখা হয়েছে।

অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মোট বরাদ্দ ছিল ১ হাজার ৮০৩ কোটি ৯৯ লাখ ৬০ হাজার টাকা। এর মধ্যে উন্নয়ন খাতে ছিল ৮৩১ কোটি ২৪ লাখ ২৫ হাজার টাকা এবং পরিচালন খাতে ৯৭২ কোটি ৭৫ লাখ ৩৫ হাজার টাকা।

তুলনামূলক হিসাবে দেখা যায়, এক বছরের ব্যবধানে মন্ত্রণালয়টির বাজেট বেড়েছে ৭৮২ কোটি ৬ লাখ ৪০ হাজার টাকা। বিশেষ করে উন্নয়ন খাতে বরাদ্দ উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে, যা দেশের ক্রীড়া অবকাঠামো ও প্রশিক্ষণ ব্যবস্থার সম্প্রসারণে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

নতুন অর্থবছরে বাস্তবায়নের জন্য বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠিত করতে ইতোমধ্যে ৩০০ জন ক্রীড়াবিদকে ক্রীড়া ভাতা দেওয়া হচ্ছে। পাশাপাশি দেশের ৬৪ জেলায় ‘স্পোর্টস ভিলেজ’ নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে ১০টি জেলার জন্য ইতোমধ্যে প্রাথমিক নকশা প্রস্তুত করা হয়েছে।

আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের ক্রীড়ার অবস্থান আরও শক্তিশালী করতে ‘স্পোর্টস ডিপ্লোম্যাসি’ কার্যক্রম জোরদারের উদ্যোগও নেওয়া হয়েছে। এর মাধ্যমে বিদেশি ক্রীড়া সংস্থা ও বিভিন্ন দেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির সুযোগ তৈরি হবে।

তরুণ প্রতিভা খুঁজে বের করতে এবং তাদের দীর্ঘমেয়াদি প্রশিক্ষণের আওতায় আনতে চালু করা হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি। প্রধানমন্ত্রীর ঘোষণার আলোকে চালু হওয়া এ কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছর বয়সী প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়া হবে।

এই কর্মসূচিতে ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিকস, ব্যাডমিন্টন, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি খেলা অন্তর্ভুক্ত করা হয়েছে। সারা দেশ থেকে ইতোমধ্যে ১ লাখ ৬৮ হাজার ৬২২ জন কিশোর-কিশোরী এতে নিবন্ধন করেছে। এর মধ্যে ১ লাখ ২১ হাজার ৪৯২ জন ছেলে এবং ৪৭ হাজার ১৩০ জন মেয়ে খেলোয়াড় রয়েছে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি বাস্তবায়নের জন্য আগামী অর্থবছরের বাজেটে ২০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

বাজেটের তুলনামূলক চিত্র

 খাত      ২০২৫-২৬ (সংশোধিত)   ২০২৬-২৭ (প্রস্তাবিত) 

 উন্নয়ন   ৮৩১.২৪ কোটি টাকা    ১,৫৭৭.৩০ কোটি টাকা   

 পরিচালন  ৯৭২.৭৫ কোটি টাকা    ১,০০৮.৭৬ কোটি টাকা   

 মোট      ১,৮০৩.৯৯ কোটি টাকা  ২,৫৮৬.০৬ কোটি টাকা   

 বৃদ্ধি                     ৭৮২.০৬ কোটি টাকা 

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

২০২৬-২৭ বাজেটে রেকর্ড বরাদ্দ বেড়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত