শেরপুর     বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬
 ‍SherpurTimes24

প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ল ১৫৯৩ কোটি টাকা

ছবি: প্রতিনিধি

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৪২ হাজার ২৯১ কোটি টাকা, যা বিদায়ী অর্থবছরের তুলনায় ১ হাজার ৫৯৩ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে প্রতিরক্ষা খাতের জন্য বরাদ্দ বাড়িয়ে বাজেট ঘোষণা করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিন অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করা হয়।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের এটি প্রথম বাজেট। দেশের ইতিহাসে এবারই সবচেয়ে বড় বাজেট ঘোষণা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরে প্রতিরক্ষা খাতে বরাদ্দ ছিল ৪০ হাজার ৬৯৮ কোটি টাকা, যা সংশোধিত বাজেটে ৪০ হাজার ৫০২ কোটি টাকা দাঁড়ায়। সে হিসেবে আগামী অর্থবছরের জন্য প্রতিরক্ষা খাতে বরাদ্দ বেড়েছে ১ হাজার ৫৯৩ কোটি টাকা।

গত চার অর্থবছরের বাজেট পর্যালোচনায় দেখা যায়, প্রতিরক্ষা খাতে বরাদ্দ ধারাবাহিকভাবে বৃদ্ধি পেয়েছে।

বাজেট নথি অনুযায়ী, বরাদ্দকৃত অর্থের মাধ্যমে যুদ্ধকালীন প্রস্তুতি, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলা এবং জাতীয় প্রয়োজনে বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে সশস্ত্র বাহিনী মোতায়েন কার্যক্রম পরিচালনা করা হবে।

এবার প্রতিরক্ষা বাজেটে প্রতিরক্ষা সার্ভিসের পরিচালন ব্যয় বাবদ ৩৮ হাজার ৭২১ কোটি টাকা এবং উন্নয়ন ব্যয়ের জন্য ১ হাজার ৬১১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অন্যান্য সার্ভিসের জন্য পরিচালন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৯৫৯ কোটি টাকা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

প্রতিরক্ষায় বরাদ্দ বাড়ল ১৫৯৩ কোটি টাকা

প্রকাশের তারিখ : ১১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত