শেরপুর     শুক্রবার, ১২ জুন ২০২৬
 ‍SherpurTimes24

৪-৫ বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

ছবি: প্রতিনিধি

আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতি নতুন গতি ফিরে পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, অর্থনৈতিক পুনরুদ্ধার ও টেকসই প্রবৃদ্ধির জন্য সরকার বড় ধরনের অবকাঠামো প্রকল্পের পরিবর্তে মানবসম্পদ উন্নয়ন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক সুরক্ষা কর্মসূচিতে বেশি গুরুত্ব দিচ্ছে।

শুক্রবার (১২ জুন) বিকেলে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ২০২৬-২৭ অর্থবছরের বাজেটোত্তর সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব বলেন।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক অর্থনৈতিক ব্যবস্থায় পরিবর্তন এসেছে। দেশের শ্রমবাজারের অন্যতম বড় চ্যালেঞ্জ হলো দক্ষ জনশক্তির ঘাটতি। বিশেষ করে মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশে কর্মরত বাংলাদেশিদের অনেকেই কম মজুরি পান। কারণ তাদের প্রয়োজনীয় দক্ষতা নেই। এ পরিস্থিতি পরিবর্তনে সরকার কারিগরি ও দক্ষতাভিত্তিক প্রশিক্ষণে বিনিয়োগ বাড়াচ্ছে।

মন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য হলো এমন জনশক্তি তৈরি করা, যারা দেশে কিংবা বিদেশে দক্ষতার সঙ্গে কাজ করতে পারবেন এবং বেশি আয় করতে সক্ষম হবেন। একই সঙ্গে সৃজনশীল অর্থনীতি, ক্ষুদ্র উদ্যোক্তা উন্নয়ন এবং নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রেও বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমানে সরকার কোনো নতুন মেগা প্রকল্প হাতে নেয়নি। বরং সামাজিক উন্নয়ন, সামাজিক সুরক্ষা, কর্মসংস্থান, জলবায়ু অভিযোজন এবং দক্ষতা উন্নয়নকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। অর্থনীতির সব স্তরের মানুষ যাতে উৎপাদন ও প্রবৃদ্ধিতে অবদান রাখতে পারে, সে লক্ষ্যেই বাজেট প্রণয়ন করা হয়েছে। তিনি বলেন, দেশের অর্থনীতিতে নানা সীমাবদ্ধতা থাকলেও সরকার একটি ইতিবাচক প্রবণতা তৈরি করতে চায়। ধারাবাহিকভাবে সংস্কার ও বিনিয়োগ কার্যক্রম এগিয়ে নেওয়া গেলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতি দৃশ্যমানভাবে ঘুরে দাঁড়াবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ (টুকু), তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন, কৃষি, মৎস্য ও পানি সম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ (হাজী ইয়াছিন), স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি উপদেষ্টা রেহান আসিফ আসাদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান এবং প্রধানমন্ত্রীর বিনিয়োগ ও পুঁজিবাজারবিষয়ক বিশেষ সহকারী তানভীর গনি।

অর্থ মন্ত্রণালয়ের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন সঞ্চালনা করেন অর্থ সচিব ড. মো. খায়রুজ্জামান মজুমদার।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ১২ জুন ২০২৬

৪-৫ বছরে অর্থনীতি ঘুরে দাঁড়াবে: অর্থমন্ত্রী

প্রকাশের তারিখ : ১২ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত