সারা দেশে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ২৫ কোটি বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসেবে, শেরপুরের গারো পাহাড়ে ৩ হাজার বৃক্ষ রোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩জুন) দুপুরে শ্রীবরদী ও বালিজুরী রেঞ্জের যৌথ উদ্যোগে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
বনবিভাগ সূত্র জানায়, শ্রীবরদী উপজেলা প্রশাসন ও বালিজুরী রেঞ্জের যৌথ উদ্যোগে বালিজুরী রেঞ্জের খ্রিস্টান পাড়া এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচীর উদ্ভোধন করেন শ্রীবরদী উপজেলার নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ।
বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: হাসিব উল আহসান, বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: সুমন মিয়া, বিট কর্মকর্তা মো: মাজহারুল হকসহ বালিজুরী রেঞ্জের কর্মরত অন্যান্য কর্মকর্তা কর্মচারী, এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যসহ স্থানীয়রা।
বালিজুড়ি রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো: সুমন মিয়া জাগো নিউজকে জানান, ইতিপূর্বে অবৈধ জবরদখলকৃত যেসব জায়গা উদ্ধার করা হয়েছে সেই জায়গাগুলোতে বহেড়া, আমলকি, হরিতকি, চালতা, আতাফল, জলপাই, গাদিলা, জামসহ প্রায় ৪০ প্রজাতির ৩হাজার দেশীয় চারা রোপণ করা হয়।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন