শেরপুর     বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
 ‍SherpurTimes24

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বাস্তবায়নে জনসচেতনতামূলক সভা

ছবি: প্রতিনিধি

শেরপুরে পাট ও পাটজাত পণ্য ব্যবহার বৃদ্ধি ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ প্রয়োগ ও বাস্তবায়ন জোরদারকরণে জেলা পর্যায়ে স্টেক হোল্ডারদের সাথে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন বুধবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

ওইসময় তিনি বলেন, আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা ও পরিবেশের স্বার্থেই পলিথিন থেকে মুখ ফিরিয়ে পাটে ফিরতে হবে। তিনি প্লাস্টিকের বদলে পাটজাত মোড়ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বলেন, একসময় বাজারে পলিথিন ছিল না। তখন মানুষ পাটের ব্যাগেই বাজার করেছেন। এটি আমাদের সোনালী ঐতিহ্য ও গৌরবের অংশ। তাই ভবিষ্যতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা হবে।

শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে ও জেলা পাট কর্মকর্তা মো. নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, ব্যবসায়ী প্রিয়তোষ সাহা প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা খাইরুল বাশার, জাকিয়া জান্নাতসহ জেলা প্রশাসন ও জেলা পাট উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ জেলার জুটমিল ব্যবসায়ী, রাইস মিল ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও পাটচাষিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বাস্তবায়নে জনসচেতনতামূলক সভা

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

শেরপুরে পাট ও পাটজাত পণ্য ব্যবহার বৃদ্ধি ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ প্রয়োগ ও বাস্তবায়ন জোরদারকরণে জেলা পর্যায়ে স্টেক হোল্ডারদের সাথে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১৭ জুন বুধবার বিকেলে জেলা প্রশাসন ও জেলা পাট অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

ওইসময় তিনি বলেন, আমাদের নিজেদের অস্তিত্ব রক্ষা ও পরিবেশের স্বার্থেই পলিথিন থেকে মুখ ফিরিয়ে পাটে ফিরতে হবে। তিনি প্লাস্টিকের বদলে পাটজাত মোড়ক ব্যবহারের উপর গুরুত্বারোপ করে বলেন, একসময় বাজারে পলিথিন ছিল না। তখন মানুষ পাটের ব্যাগেই বাজার করেছেন। এটি আমাদের সোনালী ঐতিহ্য ও গৌরবের অংশ। তাই ভবিষ্যতে পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিত করা হবে।

শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদের সভাপতিত্বে ও জেলা পাট কর্মকর্তা মো. নাজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, বিএনপি নেতা আব্দুল আওয়াল চৌধুরী, ব্যবসায়ী প্রিয়তোষ সাহা প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা খাইরুল বাশার, জাকিয়া জান্নাতসহ জেলা প্রশাসন ও জেলা পাট উন্নয়ন অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাসহ জেলার জুটমিল ব্যবসায়ী, রাইস মিল ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ ও পাটচাষিরা উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত