শেরপুর     বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে ৩ দিনব্যাপী ফল ও কৃষি মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

ছবি: প্রতিনিধি

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এবং ‘নিরাপদ কৃষি, নিরাপদ কৃষক, নিরাপদ খাদ্যশস্য, পরিপূর্ণ বাংলাদেশ’ এ প্রতিপাদ্যকে ধারণ করে শেরপুরে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা ও কৃষি মেলা উদ্বোধন করা হয়েছে। ১৮ জুন বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

মেলার মূল ফটকে প্রধান অতিথি এবং অন্যান্য অতিথিবৃন্দরা ফিতা কেটে উদ্বোধন শেষে ফল ও কৃষি মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। পরে উপজেলা পরিষদ হলরুমে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এসময় শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু, শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, জামায়াত নেতা মাওলানা আব্দুল বাতেন, জেলা কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম গোল্ডেনসহ সদর উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন পর্যায়ের কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

কৃষি বিভাগ জানায়, জেলায় দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ফল সংরক্ষণে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ জাতীয় ফল মেলার আয়োজন করা হয়েছে। ৩ দিনব্যাপী এই মেলা চলাকালে ফল চাষ ও সংরক্ষণ, আধুনিক কৃষি পরামর্শ এবং সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম বিষয়ে সরাসরি পরামর্শ প্রদান করা হবে। মেলার ১০ টি স্টলে বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, কৃষি উদ্যোক্তা এবং ফল চাষিরা দেশীয় ও বিদেশি বিভিন্ন জাতের ফলের চারা ও ফল প্রদর্শন করেন। পাশাপাশি ফল দিয়ে তৈরি বিভিন্ন খাদ্য পণ্য, চারা এবং ফল সংরক্ষণ প্রযুক্তিও প্রদর্শন করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬

শেরপুরে ৩ দিনব্যাপী ফল ও কৃষি মেলার উদ্বোধন করলেন জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত