শেরপুর     রোববার, ২১ জুন ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি

শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২১ জুন) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির জুন ২০২৬ মাসের সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক  ফরিদা ইয়াসমিন ।

সভায় জেলার সার্বিক উন্নয়ন কার্যক্রম, চলমান প্রকল্পসমূহের অগ্রগতি এবং বিভিন্ন সরকারি দপ্তরের কার্যক্রম পর্যালোচনা করা হয়।

 এছাড়া ডেঙ্গু ও হামের প্রকোপ প্রতিরোধ, সপ্তাহে একদিন পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা, হাসপাতালের পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিতকরণ, খাদ্য বিভাগের কার্যক্রম জোরদারকরণ, নিষিদ্ধ জাল ব্যবহার ও জাটকা নিধন প্রতিরোধ, বাল্যবিবাহ নিরোধে জনসচেতনতা বৃদ্ধি, নন্দীর বাজার, ভীমগঞ্জ বাজার, ঝগড়ার চর বাজার, নন্নী বাজার ও গাজীর খামারে নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রস্তাবনা প্রেরণ, জেলা অফিসার্স কোয়ার্টার নির্মাণের জন্য জমি নির্ধারণ এবং জেলার ব্র্যান্ডিং পণ্য ও এসডিজি বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

সভায়  পুলিশ সুপার এ, কে, এম জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা  দীপংকর রায়, উপপরিচালক (স্থানীয় সরকার) আরিফা সিদ্দিকা, শেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মোঃ সেলিম মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ছাইদুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী  মো. শাকিরুল ইসলাম, জেলা নিবন্ধক, গণপূর্ত অধিদপ্তর, এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী/প্রতিনিধিবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ এবং কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ২১ জুন ২০২৬

শেরপুর জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত