শেরপুর     রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

বিতরণ করলেন খাদ্যসামগ্রী ও পোশাক

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি প্রিয়াঙ্কা

ছবি : প্রতিনিধি

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করেন। এ সময় খাদ্যসামগ্রী হিসেবে চাল ও ডাল এবং পোশাক হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি দেওয়া হয়।

সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন এবং সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খুব শিগগিরই প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঢেউটিন দেওয়ার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ী এলাকায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী, এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে এমপি প্রিয়াঙ্কা

প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

শেরপুর সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ী এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মধ্যে খাদ্যসামগ্রী ও পোশাক বিতরণ করেন। এ সময় খাদ্যসামগ্রী হিসেবে চাল ও ডাল এবং পোশাক হিসেবে শাড়ি, লুঙ্গি ও পাঞ্জাবি দেওয়া হয়।

সংসদ সদস্য ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের দুর্ভোগের খোঁজখবর নেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে সহযোগিতার আশ্বাস দেন এবং সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় স্থানীয় ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য খুব শিগগিরই প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঢেউটিন দেওয়ার ব্যবস্থা করা হবে।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর আনুমানিক বিকেল সাড়ে ৩টার দিকে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের গোয়ালপাড়া সরকারবাড়ী এলাকায় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে চারটি পরিবারের বসতঘর, আসবাবপত্র ও বিভিন্ন মালামাল পুড়ে যায়। ক্ষতিগ্রস্তদের দাবি অনুযায়ী, এ ঘটনায় প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত