শেরপুর     মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
 ‍SherpurTimes24

ঝিনাইগাতীতে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

ছবি : প্রতিনিধি

শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল আমিন। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হলদিগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন ইউএনও। এ সময় তার সঙ্গে ছিলেন উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল।

বিদ্যালয় সূত্রে জানা গেছে, পরিদর্শনের একপর্যায়ে সন্ধ্যাকুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির একটি কক্ষে প্রবেশ করে কিছু সময় পাঠদান করেন ইউএনও। তিনি শিক্ষার্থীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং তাদের লেখাপড়ায় মনোযোগী হওয়ার পরামর্শ দেন। পরে বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণিকক্ষে গিয়ে শিক্ষার্থীদের পাঠদানের অবস্থা ও উপস্থিতি সম্পর্কে খোঁজ নেন।

শিক্ষার্থীরা জানায়, ইউএনওকে শিক্ষক হিসেবে পেয়ে তারা আনন্দিত হয়েছে। তিনি তাদের ভবিষ্যতে সুশিক্ষিত ও আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য উৎসাহ দিয়েছেন।

উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পার্থ পাল বলেন, ইউএনও মহোদয় দুটি বিদ্যালয়ের অবকাঠামোগত অবস্থা পরিদর্শন করেন। একই সঙ্গে শিক্ষার্থীদের পড়াশোনা ও শিক্ষার পরিবেশ সম্পর্কে খোঁজখবর নেন।

ইউএনও মো. আল আমিন বলেন, মানসম্মত শিক্ষাব্যবস্থা নিশ্চিত করতে সরকার কাজ করছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না, তা তদারকি করাও প্রশাসনের দায়িত্ব। পরিদর্শনের সময় মনে হলো শিশুদের কিছু সময় পাঠদান করি। তারা ক্লাসটি উপভোগ করেছে, এতে আমিও আনন্দিত।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬

ঝিনাইগাতীতে আকস্মিক বিদ্যালয় পরিদর্শনে ইউএনও

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত