শেরপুর     সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

জাহিদুল হক মনির

জাহিদুল হক মনির

স্টাফ রিপোর্টার, ঝিনাইগাতি


ঝিনাইগাতী সীমান্তে চোরাইপথে আনা ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ

শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা মূল্যের ভারতীয় কসমেটিকস জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার ভোরে উপজেলার গজনী সীমান্ত এলাকায় এ অভিযান চালানো হয়।[TECHTARANGA-POST:3530]এ সময় কসমেটিকস বহনে ব্যবহৃত একটি পাওয়ার টিলারের ট্রলিও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।ময়মনসিংহ ব্যাটালিয়ন (৩৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল গজনী এলাকায় অভিযান চালায়। এ সময় ভারত থেকে চোরাইপথে আনা বিভিন্ন ধরনের কসমেটিকস ও একটি পাওয়ার টিলারের ট্রলি জব্দ করা হয়।বিজিবি সূত্রে জানা যায়, জব্দ করা কসমেটিকস ও ট্রলির আনুমানিক মূল্য ১৭ লাখ ৫৮ হাজার ২৫০ টাকা। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যাওয়ায় তাঁদের কাউকে আটক করা সম্ভব হয়নি।বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ বলেন, শেরপুর সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে।

ঝিনাইগাতী সীমান্তে চোরাইপথে আনা ১৭ লাখ টাকার কসমেটিকস জব্দ