শেরপুর     মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদীতে ইয়াবাসহ যুবক আটক

শ্রীবরদীতে ইয়াবাসহ যুবক আটক
ছবি: প্রতিনিধি

শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পৌর শহরের শান্তিবাগ এলাকায় অভিযান চালিয়ে রাজন (৩০) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি গাজীপুরের টঙ্গী থানার এরশাদনগর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম  জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শ্রীবরদীতে ইয়াবাসহ যুবক আটক

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

শেরপুরের শ্রীবরদীতে মাদকবিরোধী অভিযানে ১০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার গভীর রাতে পৌর শহরের শান্তিবাগ এলাকায় অভিযান চালিয়ে রাজন (৩০) নামে ওই যুবককে আটক করা হয়। তিনি গাজীপুরের টঙ্গী থানার এরশাদনগর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নুরুল আলম  জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত