শেরপুর     বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

বিনা টিকিটে জেমসসহ সাত ব্যান্ডের কনসার্ট, দেখবেন যেভাবে

সংগৃহিত ছবি

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক মঞ্চে গান শোনাবেন দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ এই সংগীতানুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। 

আগামী শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিতব্য এ আয়োজনে পারফর্ম করবেন রকস্টার জেমস ও তাঁর ব্যান্ড নগরবাউল। শ্রোতাদের জন্য থাকছে বিনামূল্যে কনসার্ট উপভোগের সুযোগ।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কনসার্টে নগরবাউল ছাড়াও অংশ নেবে ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক। আয়োজকদের সূচি অনুযায়ী, বিকেল ৩টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। সংগীত পরিবেশনা শুরু হবে বিকেল ৪টায়। প্রায় সাত ঘণ্টার এই আয়োজন সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অর্থাৎ কনসার্টে অংশ নিতে কোনো টিকিট কাটতে হবে না।

দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের একই মঞ্চে উপস্থিতি এরই মধ্যে সংগীতপ্রেমীদের আগ্রহের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে জেমস, ওয়ারফেজ, মাইলস ও আর্টসেলের মতো ব্যান্ডের পরিবেশনা ঘিরে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

গত দুই বছরে দেশের বিভিন্ন উন্মুক্ত স্থানে বড় পরিসরে কনসার্ট আয়োজনের প্রবণতা কিছুটা কমেছে। নিরাপত্তাজনিত কারণেও বাতিল হয়েছে বেশ কয়েকটি সংগীতানুষ্ঠান। এমন বাস্তবতায় মানিক মিয়া অ্যাভিনিউর এই আয়োজন সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।

কনসার্টে অংশ নেওয়ার খবর জানিয়ে শ্রোতাদের আমন্ত্রণ জানিয়েছে ব্যান্ড ওয়ারফেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য।’

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

বিনা টিকিটে জেমসসহ সাত ব্যান্ডের কনসার্ট, দেখবেন যেভাবে

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এক মঞ্চে গান শোনাবেন দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ এই সংগীতানুষ্ঠানের নাম দেওয়া হয়েছে ‘কনসার্ট ফর সলিডারিটি’। 

আগামী শনিবার (৭ নভেম্বর) অনুষ্ঠিতব্য এ আয়োজনে পারফর্ম করবেন রকস্টার জেমস ও তাঁর ব্যান্ড নগরবাউল। শ্রোতাদের জন্য থাকছে বিনামূল্যে কনসার্ট উপভোগের সুযোগ।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে কনসার্টে নগরবাউল ছাড়াও অংশ নেবে ওয়ারফেজ, মাইলস, শিরোনামহীন, আর্টসেল, মেকানিক্স ও ফিডব্যাক। আয়োজকদের সূচি অনুযায়ী, বিকেল ৩টায় দর্শকদের জন্য ভেন্যুর গেট খুলে দেওয়া হবে। সংগীত পরিবেশনা শুরু হবে বিকেল ৪টায়। প্রায় সাত ঘণ্টার এই আয়োজন সবার জন্য উন্মুক্ত রাখা হয়েছে। অর্থাৎ কনসার্টে অংশ নিতে কোনো টিকিট কাটতে হবে না।

দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ডের একই মঞ্চে উপস্থিতি এরই মধ্যে সংগীতপ্রেমীদের আগ্রহের কারণ হয়ে উঠেছে। বিশেষ করে জেমস, ওয়ারফেজ, মাইলস ও আর্টসেলের মতো ব্যান্ডের পরিবেশনা ঘিরে বাড়তি প্রত্যাশা তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।

গত দুই বছরে দেশের বিভিন্ন উন্মুক্ত স্থানে বড় পরিসরে কনসার্ট আয়োজনের প্রবণতা কিছুটা কমেছে। নিরাপত্তাজনিত কারণেও বাতিল হয়েছে বেশ কয়েকটি সংগীতানুষ্ঠান। এমন বাস্তবতায় মানিক মিয়া অ্যাভিনিউর এই আয়োজন সংগীতপ্রেমীদের জন্য বিশেষ আকর্ষণ হয়ে উঠতে পারে।

কনসার্টে অংশ নেওয়ার খবর জানিয়ে শ্রোতাদের আমন্ত্রণ জানিয়েছে ব্যান্ড ওয়ারফেজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যান্ডটির পক্ষ থেকে বলা হয়েছে, ‘একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক সংগীত পরিবেশনা। ঐক্য ও সংহতির এক অনন্য চেতনা। প্রস্তুত হোন এক অবিস্মরণীয় সংগীত আয়োজনের জন্য।’

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত