শেরপুর     শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি পরশ মনি, সম্পাদক আকাশ

শেরপুরের শ্রীবরদীতে সামাজিক, মানবিক ও স্বেচ্ছাসেবী কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থা-এর ১০১ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শ্রীবরদী সমাজকল্যাণ  ও রক্তদান সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি সুলতান মাহমুদ সুমন কমিটি স্বাক্ষর করেন।

নবগঠিত কমিটিতে পরশ মনি বিশ্বাস সভাপতি, আসিফ আহমেদ দিপু সহ-সভাপতি এবং সাকিবুর রহমান আকাশ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। 

এছাড়া কমিটির অন্যান্য পদে রয়েছেন— শাম সাদ সাদিয়া শান্তা যুগ্ম সাধারণ সম্পাদক, আব্দুল আল রাহিম সাংগঠনিক সম্পাদক, শাকিল হাসান রাজ সহ-সাংগঠনিক সম্পাদক, রাশেদুল ইসলাম রাসেল দপ্তর সম্পাদক, আদিল আহমেদ সহ-দপ্তর সম্পাদক, মিল্লাত হাসান জয় অর্থ সম্পাদক, নাহিদ ইসলাম প্রচার সম্পাদক, মো. নুর ইসলাম নাবিল সহ-প্রচার সম্পাদক, জি এম জীবন হাসান রক্তদান বিষয়ক সম্পাদক, হাসনাতুল ইসলাম তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক সম্পাদক, মো. হাসান মিয়া ত্রাণ ও যোগাযোগ বিষয়ক সম্পাদক, ইফাত শারমিন মহিলা বিষয়ক সম্পাদক, সিদ্দিকা মোর্শেদ সুমাইয়া উপ-মহিলা বিষয়ক সম্পাদক, মো. হামিদুল্লাহ শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, তারিকুল ইসলাম বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, শাহ পরান আইন বিষয়ক সম্পাদক এবং আল আমিন সাইফি ধর্ম বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক সাকিবুর রহমান আকাশ বলেন, “সমাজসেবার মূল চাবিকাঠি হলো সততা, ধৈর্য ও নিঃস্বার্থ মানসিকতা। লোকদেখানো প্রচারের চেয়ে কাজের গুণগত মান এবং মানুষের মুখে হাসি ফোটানোই হবে শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থার মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “সাধারণ মানুষের মাঝে রক্তদানের উপকারিতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রক্তদান নিয়ে প্রচলিত ভুল ধারণা দূর করতে নিয়মিত সচেতনতামূলক ক্যাম্পেইন ও উঠান বৈঠকের আয়োজন করা হবে। পাশাপাশি সংস্থার সকল স্বেচ্ছাসেবীর মধ্যে দায়িত্ব সুস্পষ্টভাবে বণ্টন করা হবে, যাতে প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করতে পারেন।”

সংগঠনের নেতৃবৃন্দ জানান, ১০১ সদস্যবিশিষ্ট এ কমিটি শ্রীবরদীতে স্বেচ্ছায় রক্তদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা, স্বাস্থ্য, দুর্যোগকালীন সহায়তা এবং বিভিন্ন জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

শ্রীবরদী সমাজকল্যাণ ও রক্তদান সংস্থার নতুন কমিটি গঠন; সভাপতি পরশ মনি, সম্পাদক আকাশ

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত