শেরপুর     বুধবার, ২৬ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

নালিতাবাড়ীতে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

ছবি: প্রতিনিধি

শেরপুরের নালিতাবাড়ীতে সহপাঠীদের সাথে খেলতে গিয়ে পানিতে ডুবে সোহাগ (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালতলা এলাকার একটি পুকুর থেকে মাদরাসা কর্তৃপক্ষ ওই মরদেহ উদ্ধার করেন।

পুুলিশ জানায়, নকলা উপজেলার জালালপুর মহল্লার মৃত সিরাজ আলীর ছেলে সোহাগ মিয়া নালিতাবাড়ী উপজেলার তালতলা বাজার এলাকায় একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করতো। শুক্রবার বিকেলে সহপাঠীদের সাথে খেলাধূলা শেষে পুকুরে কাঁদা ধুইতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে সন্ধ্যায় মাদরাসায় না যাওয়ায় শিক্ষকরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী ও নকলা থানার ওসিদ্বয় বিষয়টি নিশ্চিত করেছেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ২৬ আগস্ট ২০২৬

নালিতাবাড়ীতে পানিতে ডুবে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

শেরপুরের নালিতাবাড়ীতে সহপাঠীদের সাথে খেলতে গিয়ে পানিতে ডুবে সোহাগ (১১) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যায় উপজেলার যোগানিয়া ইউনিয়নের তালতলা এলাকার একটি পুকুর থেকে মাদরাসা কর্তৃপক্ষ ওই মরদেহ উদ্ধার করেন।

পুুলিশ জানায়, নকলা উপজেলার জালালপুর মহল্লার মৃত সিরাজ আলীর ছেলে সোহাগ মিয়া নালিতাবাড়ী উপজেলার তালতলা বাজার এলাকায় একটি হাফেজিয়া মাদরাসায় পড়াশোনা করতো। শুক্রবার বিকেলে সহপাঠীদের সাথে খেলাধূলা শেষে পুকুরে কাঁদা ধুইতে গিয়ে নিখোঁজ হয় সে। পরে সন্ধ্যায় মাদরাসায় না যাওয়ায় শিক্ষকরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নালিতাবাড়ী ও নকলা থানার ওসিদ্বয় বিষয়টি নিশ্চিত করেছেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত