শেরপুর     রোববার, ১২ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

নকলায় নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

ছবি: প্রতিনিধি

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন নকলা উপজেলার নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। শনিবার (১১ জুলাই) তিনি উপজেলার মৃগী নদী ও ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত স্থান ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক নৌকাযোগে ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া নামাপাড়া (আমতলা) এলাকায় মৃগী নদীর ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন। পরে তিনি ৮নং চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ভাঙনকবলিত নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, নদীভাঙন কবলিত স্থানগুলোতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি যেসব এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রয়োজন, সেসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, নদীভাঙনের ঝুঁকিতে থাকা নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে উপযুক্ত ও নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ১২ জুলাই ২০২৬

নকলায় নদীভাঙন কবলিত এলাকা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ১২ জুলাই ২০২৬

featured Image

শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন নকলা উপজেলার নদীভাঙন কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেছেন। শনিবার (১১ জুলাই) তিনি উপজেলার মৃগী নদী ও ব্রহ্মপুত্র নদের ভাঙনকবলিত স্থান ঘুরে দেখেন এবং ক্ষতিগ্রস্ত এলাকার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনের অংশ হিসেবে জেলা প্রশাসক নৌকাযোগে ৯নং চন্দ্রকোনা ইউনিয়নের চরমধুয়া নামাপাড়া (আমতলা) এলাকায় মৃগী নদীর ভাঙনকবলিত স্থান পরিদর্শন করেন। পরে তিনি ৮নং চরঅষ্টধর ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের তীরবর্তী ভাঙনকবলিত নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা পরিদর্শন করেন।

এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদ, নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকৌশলী (স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর), সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক বলেন, নদীভাঙন কবলিত স্থানগুলোতে জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় মেরামত কার্যক্রম গ্রহণ করা হবে। পাশাপাশি যেসব এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণ প্রয়োজন, সেসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরও জানান, নদীভাঙনের ঝুঁকিতে থাকা নারায়ণখোলা দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে উপযুক্ত ও নিরাপদ স্থানে স্থানান্তরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত