কৌতুহলে মাদক নিলে, জীবন হবে অর্থহীন পরিবারে নেমে আসবে দূর্দশা সীমাহীন', মাদক ছেড়ে মাঠে আসুন, সুন্দর জীবন গড়ুন" এ শ্লোগানকে সামনে রেখে মাদক বিরোধী প্রচারণায় সুপার কাপ ফুটবলের ফাইনাল খেলার আয়োজন করা হয়েছিলো। শেরপুর সদরের চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ শেরপুরের সহযোগিতায়" ৫নং ধলা ইউনিয়ন পরিষদের উদ্যোগে চান্দেরনগর কোহাকান্দা এসহক উচ্চ বিদ্যালয় মাঠে এ ১২ জুলাই বিকেলে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এতে হাজার হাজার মানুষ হাজির হয়ে মাদককে না বলুন শ্লোগানে একাত্মতা পোষণ করেন। এসময় শেরপুরের ধলা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন মাদক কারবারিদের উদ্দ্যেশ্যে ঘোষণা করেন, হয় মাদক ছাড়তে হবে, নইলে ধলা ইউনিয়ন ছাড়তে হবে।
শেরপুরের জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত ৫ নং ধলা ইউনিয়ন বনাম ২নং চরশেরপুর ইউনিয়ন ফুটবল একাদশ মধ্যে তীব্রপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের এমপি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা। খেলাটি উদ্বোধন করেন শেরপুরের পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা বিনতে রফিক, জেলা গোয়েন্দা পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম, শেরপুর জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, মোঃ আকরামুজ্জামান রাহাত, চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ শেরপুরের সভাপতি এমএ রশীদ বিএসসি, সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন, ধলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন, চরশেরপুর ইউনিয়নের চেয়ারম্যান সেলিম রেজা।
খেলায় ধলা ইউনিয়ন ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে চরশেরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়।
এসময় অতিথি বৃন্দ গাছের চারা রোপন করে ধলা ইউনিয়নের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ডাঃ সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা বলেন, শেরপুর সদরকে মাদকমুক্ত করতে খেলাধুলার কোন বিকল্প নাই। আমাদের সন্তানদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় আগ্রহী করতে হবে। তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়নে সরকার খুব তাড়াতাড়ি খেলার মাঠ করে দিবে।
জেলা প্রশাসক মিজ ফরিদা ইয়াসমিন বলেন, মনে রাখবেন সমাজকে মাদকমুক্ত করতে না পাড়লে আমরা কেউ শান্তিতে বসবাস করতে পারবোনা। মানুষকে সচেতন করতে এমন খেলাধুলার আয়োজন করা খুব ভালো উদ্যোগ। এধরণের উদ্যোগে আমরা পাশে থাকবো।
পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতিতে আছি। মাদক বিরোধী যেকোন কর্মসূচিতে জেলা পুলিশ আপনাদের পাশে থাকবে। আমরা মাদক কারবারিদের বিষয়ে কারো কোনো তদবির শুনিনা। মাদকের বিরুদ্ধে যে কোন তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
উল্লেখ্য শেরপুরকে মাদকমুক্ত করতে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে চরাঞ্চল ক্রীড়া ও সাংস্কৃতিক পরিষদ শেরপুর খেলাধুলা, লিফলেট বিতরণসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

সোমবার, ১৩ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন