শেরপুর     সোমবার, ১৩ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৭১ লাখ টাকার চেক বিতরণ

ছবি : প্রতিনিধি

২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ৭১ লাখ টাকার চেক বিতরণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে মোট ৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে এ অর্থ প্রদান করা হয়।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৪২টি মসজিদ, ৫টি মন্দির, ১৪টি মাদ্রাসা, ২টি বিদ্যালয়, ১টি এতিমখানা এবং ২টি সামাজিক ক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এসময় তিনি বলেন, ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার নিয়মিত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সহায়তা দিয়ে আসছে। বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

চেক বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ১৩ জুলাই ২০২৬

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ৭১ লাখ টাকার চেক বিতরণ

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

২০২৫-২০২৬ অর্থবছরের গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় ৭১ লাখ টাকার চেক বিতরণ করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন।

সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় নগর ভবনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে এ চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে মোট ৬৬টি প্রতিষ্ঠানের মধ্যে এ অর্থ প্রদান করা হয়।

বরাদ্দপ্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৪২টি মসজিদ, ৫টি মন্দির, ১৪টি মাদ্রাসা, ২টি বিদ্যালয়, ১টি এতিমখানা এবং ২টি সামাজিক ক্লাব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ রুকুনোজ্জামান রোকন। এসময় তিনি বলেন, ধর্মীয়, শিক্ষা ও সামাজিক প্রতিষ্ঠানগুলোর উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সরকার নিয়মিত বিভিন্ন উন্নয়ন কর্মসূচির মাধ্যমে সহায়তা দিয়ে আসছে। বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে ব্যবহার করে নির্ধারিত প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

চেক বিতরণ অনুষ্ঠানে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সিটি কর্পোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত