শেরপুর     সোমবার, ১৩ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, তিনটি ক্যাটাগরিতে সেরা নকলার রাজিব

ছবি : প্রতিনিধি

মাঠপর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্য সেবা, কিশোর-কিশোরী সেবা, প্রজনন স্বাস্থ্য এবং প্রাতিষ্ঠানিক ডেলিভারি (নিরাপদ প্রসব) বৃদ্ধিতে বিশেষ অবদান রাখায় সাফল্যের এক অনন্য নজির গড়েছেন শেরপুরের নকলা উপজেলার মোঃ রাজিব মিয়া। 

বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষ্যে তিনি একযোগে উপজেলা, জেলা এবং ময়মনসিংহ বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা পরিদর্শক নির্বাচিত হয়ে সম্মাননা ও ক্রেস্ট গ্রহণ করেছেন।

রবিবার (১২ জুলাই) ময়মনসিংহ জেলা পরিষদের আব্দুল জব্বার মিলনায়তনে বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আয়োজিত এক বিশেষ আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁর হাতে এই ত্রিমুখী শ্রেষ্ঠত্বের স্মারক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ময়মনসিংহ বিভাগের বিভাগীয় কমিশনার এস এম হুমায়ুন কবির সরকার এই শ্রেষ্ঠত্বের সনদ ও ক্রেস্ট হস্তান্তর করেন।

স্থানীয় সূত্র ও বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, নকলা উপজেলার উরফা ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ রাজিব মিয়া দীর্ঘদিন ধরে প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় সরকারি স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে নিরলস কাজ করে যাচ্ছেন। বিশেষ করে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি ও প্রজনন স্বাস্থ্য সচেতনতায় তাঁর গৃহীত মাঠপর্যায়ের উদ্যোগগুলো ব্যাপক প্রশংসিত হয়েছে। এরই স্বীকৃতিস্বরূপ প্রথমে উপজেলা, পরে জেলা এবং সর্বশেষ বিভাগীয় বাছাইয়ে তিনি শ্রেষ্ঠ পরিদর্শক হিসেবে মনোনীত হন।

যৌথভাবে এই গৌরব অর্জনের পর এক প্রতিক্রিয়ায় মোঃ রাজিব মিয়া বলেন, "একসাথে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া অত্যন্ত আনন্দের ও গৌরবের। এই অর্জন আমার কাজের দায়িত্ববোধকে আরও বাড়িয়ে দিল। উরফা ইউনিয়নসহ পুরো নকলা উপজেলার মানুষের কল্যাণে আমি বরাবরের মতোই নিষ্ঠার সাথে কাজ করে যাব।"

অনুষ্ঠানে বিভাগীয় পরিবার পরিকল্পনা কার্যালয়ের পরিচালক মোঃ মাজহারুল হক চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোঃ জাকির হোসেন এবং ময়মনসিংহ বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. প্রদীপ কুমার সাহা। এছাড়াও অনুষ্ঠানে স্থানীয় জেলা-উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ১৩ জুলাই ২০২৬

বিশ্ব জনসংখ্যা দিবসে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি, তিনটি ক্যাটাগরিতে সেরা নকলার রাজিব

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত