শেরপুর     সোমবার, ১৩ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৩২৫ বিলিয়ন ডলার

সংগৃহিত ছবি

চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে ১ দশমিক ৩২৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১২ জুলাই একদিনেই দেশে ১৭১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

তথ্যানুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ১২ জুলাই পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে মোট ১ দশমিক ৩২৫ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে (১-১২ জুলাই ২০২৫) এর পরিমাণ ছিল ১ দশমিক ০৭১ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে, বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং ক্রমবর্ধমান আমদানি ব্যয় পরিশোধে সহায়ক ভূমিকা রাখবে।

প্রবাসী বাংলাদেশিদের বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের ফলে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ১৩ জুলাই ২০২৬

জুলাইয়ের ১২ দিনে রেমিট্যান্স এসেছে ১ দশমিক ৩২৫ বিলিয়ন ডলার

প্রকাশের তারিখ : ১৩ জুলাই ২০২৬

featured Image

চলতি জুলাই মাসের প্রথম ১২ দিনে দেশে ১ দশমিক ৩২৫ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৮ শতাংশ বেশি।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্যানুযায়ী, ১২ জুলাই একদিনেই দেশে ১৭১ মিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে।

তথ্যানুযায়ী, ২০২৬ সালের ১ থেকে ১২ জুলাই পর্যন্ত দেশে রেমিট্যান্স এসেছে মোট ১ দশমিক ৩২৫ বিলিয়ন মার্কিন ডলার। গত বছরের একই সময়ে (১-১২ জুলাই ২০২৫) এর পরিমাণ ছিল ১ দশমিক ০৭১ বিলিয়ন মার্কিন ডলার।

বাংলাদেশ ব্যাংকের মতে, রেমিট্যান্স প্রবাহের এই ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে, বৈদেশিক খাতের স্থিতিশীলতা বজায় রাখতে এবং ক্রমবর্ধমান আমদানি ব্যয় পরিশোধে সহায়ক ভূমিকা রাখবে।

প্রবাসী বাংলাদেশিদের বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠাতে উৎসাহিত করতে বাংলাদেশ ব্যাংক বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এসব উদ্যোগের ফলে রেমিট্যান্স প্রবাহে ধারাবাহিক প্রবৃদ্ধি বজায় রয়েছে বলে কেন্দ্রীয় ব্যাংক মনে করছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত