শেরপুর     বুধবার, ১৫ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে জাপানিজ ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন

ছবি: প্রতিনিধি

উচ্চশিক্ষায় জাপান গামীদের জন্য শেরপুরে জাপানিজ ভাষা শিক্ষা  কোর্সের উদ্বোধন হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে শেরপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এবং ঢাকার ইট্টু জাপানিজ ল্যাংগুয়েজ সেন্টারের যৌথ আয়োজনে পলিটেকনিক হল রুমে ৬ মাস মেয়াদী জাপানিজা ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন করেন পলিটেকনিক ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল প্রকৌশলী জহিরুল ইসলাম।  এ সময় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ইট্টু এডুকেশনের নির্বাহী পরিচালক মো. আল আমিন, শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, পলিটেকনিকের ভাইস প্রিন্সিপাল পরিমল চন্দ্র দে, ইন্সট্রাক্টর মো. রুবেল, মো. সাখাওয়াত হোসেন এবং জাপানিজ ভাষা শিক্ষার ট্রেইনার মো. মোস্তফা কামাল।

ইট্টু এডুকেশনের নির্বাহী পরিচালক মো.আল-আমিন জানান, প্রথম অবস্থায়  আমরা ৪০ জনের একটি ব্যাচ শুরু করতে যাচ্ছি। শিক্ষার্থীর সংখ্যা বাড়লে আরেকটি ব্যাচ চালু করা হবে। প্রতিদিন ২ ঘণ্টা করে আগামী ছয় মাস জাপানিজ ভাষা শেখা শিক্ষা দেওয়া হবে।  তিনি আরো জানান, ঢাকায় যে কোন ভাষা শিক্ষা কেন্দ্রে ১০ থেকে ১৫ হাজার টাকা এককালীন ফি দিতে হয়।  পাশাপাশি প্রতিদিন ক্লাস করতে যাতায়াত, থাকা খাওয়া বাবদ অনেক ব্যয়বহুল। কিন্তু  শেরপুরের যুবকদের জন্য মাত্র ৫০০ টাকা করে‌ মাসিক কোর্সের ক্লাস ফি নেয়া হবে। এখানে পলিটেকনিকেলের পঞ্চম সেমিস্টার থেকে সকল শিক্ষার্থী কোর্সটিতে অংশগ্রহণ করতে পারবে। শেরপুরে এই ভাষা শিক্ষা কোর্স চালু হওয়ায় পলিটেকনিকেলের শিক্ষার্থীরা তাদের ক্লাসের পাশাপাশি জাপানিজ ভাষা শিক্ষার  কোর্সটিও করতে পারবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১৫ জুলাই ২০২৬

শেরপুরে জাপানিজ ভাষা শিক্ষা কোর্সের উদ্বোধন

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত