শেরপুরে ড্রাম্প ট্রাক ও ব্যাটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ইজিবাইকের এক যাত্রী নিহত এবং চালক গুরুতর আহত হয়েছেন। ২৯ নভেম্বর রবিবার ভোরে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের নন্দীরবাজার তিন রাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম ইমরুল কায়েস। (২৮)। তিনি টাঙ্গাইলের মধুপুর উপজেলার বাসুদেববাড়ি গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তিনি বেসরকারি একটি এনজিওতে নালিতাবাড়ী উপজেলার তিনানী শাখায় চাকরি করতেন।
এদিকে এ ঘটনায় আহত ইজিবাইকচালক সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের চরজঙ্গলদী গ্রামের মামুন মিয়া (৪০) কে গুরুতর আহত অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, রবিবার ভোরে একটি কাঁচামাল ভর্তি ইজিবাইক শেরপুর সদরের সাতপাকিয়া কাঁচাবাজার থেকে মালামাল নিয়ে শেরপুরের দিকে যাচ্ছিলো। অপরদিক থেকে একটি ড্রাম্প ট্রাক জামালপুরের দিকে যাওয়ার সময় শেরপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের নন্দীরবাজার তিন রাস্তার মোড়ে ইজিবাইকটিকে চাপা দেয়। এতে ইজিবাইক চালক মামুন ও এনজিওকর্মী ইমরুল কায়েস গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে শেরপুর জেলা সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাযন ইমরুল কায়েস। আর গুরুতর অবস্থায় মামুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ডাম্প ট্রাকটিকে আটক করেছে পুলিশ।
ইমরুল কায়েসের সহকর্মীরা জানান, এক সপ্তাহ আগে বেসরকারি উন্নয়ন সংস্থা এস এস -এ যোগদান করেন তিনি। রবিবার সকালে মধুপুর নিজ বাড়ি থেকে তিনানী কর্মস্থলে আসার সময় এই দুর্ঘটনা ঘটে।
এ ব্যাপারে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর এবং আইনানুগ প্রক্রিয়া চলছে। ডাম্প ট্রাকটিকে আটক করা হয়েছে।

রোববার, ২৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন