শেরপুর     বুধবার, ১৫ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে মজলিসে উমুমী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

ছবি: প্রতিনিধি

ইরশাদুল মাদারিসিল কাওমিয়া আল-আরাবিয়া বাংলাদেশ এর অধীনে প্রথম কেন্দ্রীয় পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উপলক্ষে মজলিসে উমুমী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে মৌলভী আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জমজম কুতুবখানা বাংলাদেশ এর সিইও আল আমিন খান। প্রধান বক্তা ছিলেন মাওলানা নুরুল হক রহমানী। বক্তব্য রাখেন ইরশাদুল মাদারিসিল কাওমিয়া আল-আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি মৌলভী আবু তালেব, মহাসচিব মুফতি নুরুল আলম, মাওলানা আব্দুল আজিজ সহ বোর্ডের উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্যরা। সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব আব্দুল হালিম।

এদিন ৮৩ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। ৩২টি মাদ্রাসার মোহতামিমকে দেওয়া হয় বিশেষ পুরস্কার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ৩৫০টি মাদ্রাসার মোহতামিমকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১৫ জুলাই ২০২৬

শেরপুরে মজলিসে উমুমী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

ইরশাদুল মাদারিসিল কাওমিয়া আল-আরাবিয়া বাংলাদেশ এর অধীনে প্রথম কেন্দ্রীয় পরীক্ষা ২০২৫-২৬ শিক্ষাবর্ষে মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান উপলক্ষে মজলিসে উমুমী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৫ জুলাই) দুপুরে শহরের নির্ঝর কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে মৌলভী আবু তালেবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের শেরপুর জেলা আমির মাওলানা হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জমজম কুতুবখানা বাংলাদেশ এর সিইও আল আমিন খান। প্রধান বক্তা ছিলেন মাওলানা নুরুল হক রহমানী। বক্তব্য রাখেন ইরশাদুল মাদারিসিল কাওমিয়া আল-আরাবিয়া বাংলাদেশ এর সভাপতি মৌলভী আবু তালেব, মহাসচিব মুফতি নুরুল আলম, মাওলানা আব্দুল আজিজ সহ বোর্ডের উপদেষ্টা ও নির্বাহী কমিটির সদস্যরা। সঞ্চালনায় ছিলেন যুগ্ম মহাসচিব আব্দুল হালিম।

এদিন ৮৩ জন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। ৩২টি মাদ্রাসার মোহতামিমকে দেওয়া হয় বিশেষ পুরস্কার। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ৩৫০টি মাদ্রাসার মোহতামিমকে সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত