শেরপুর     বুধবার, ১৫ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

জামালপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

জামালপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান
ছবি: প্রতিনিধি

জামালপুরের বকশীগঞ্জে পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ৩৫ বিজিবি। বুধবার (১৫ জুলাই) বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি জনপদ লাউচাপড়া বিনোদন কেন্দ্রে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে প্রায় ৫ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

চিকিৎসা সেবা কার্যক্রমে বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল মোস্তাফিজুর রহমান, জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান, টু আই সি মেজর মুশফিকুল হক, সহকারী পরিচালক ইমাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ উপস্থিত ছিলেন।

বিজিবির মেজর উর্মি সহ বিভিন্ন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা অসহায়দের দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পাহাড়ি জনপদের মানুষ। এসময় তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সম্প্রতি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢলে নদী ভাঙন ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে এই জনপদে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মানবিক কাজের অংশ হিসেবে বিজিবি মানুষের পাশে দাঁড়িয়েছে।

তাই বিজিবির পক্ষ থেকে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মহাপরিচালক স্যারের নির্দেশনায় ভবিষ্যতেও বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১৫ জুলাই ২০২৬

জামালপুরে পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের বিজিবির বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

জামালপুরের বকশীগঞ্জে পাহাড়ি ঢলের কারণে ক্ষতিগ্রস্ত এলাকার অসহায় ও দরিদ্র মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে ৩৫ বিজিবি। বুধবার (১৫ জুলাই) বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের পাহাড়ি জনপদ লাউচাপড়া বিনোদন কেন্দ্রে জামালপুর ৩৫ বিজিবির পক্ষ থেকে প্রায় ৫ শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা সেবা দেওয়া হয়।

চিকিৎসা সেবা কার্যক্রমে বিজিবির ময়মনসিংহ সেক্টর কমান্ডার কর্ণেল মোস্তাফিজুর রহমান, জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান, টু আই সি মেজর মুশফিকুল হক, সহকারী পরিচালক ইমাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত এলাকার মানুষ উপস্থিত ছিলেন।

বিজিবির মেজর উর্মি সহ বিভিন্ন চিকিৎসক ও স্বাস্থ্য কর্মীরা অসহায়দের দিনব্যাপী চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ সামগ্রী পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন পাহাড়ি জনপদের মানুষ। এসময় তারা বিজিবির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।  

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল হাসানুর রহমান জানান, সম্প্রতি বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢলে নদী ভাঙন ও নিম্নাঞ্চল প্লাবিত হয়। ফলে এই জনপদে স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে মানবিক কাজের অংশ হিসেবে বিজিবি মানুষের পাশে দাঁড়িয়েছে।

তাই বিজিবির পক্ষ থেকে অসহায়দের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। মহাপরিচালক স্যারের নির্দেশনায় ভবিষ্যতেও বিজিবির মানবিক কার্যক্রম অব্যাহত রাখা হবে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত