শেরপুর     রোববার, ৩০ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

ছবি : প্রতিনিধি

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস  উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ) সকালে শহরের শহীদ দারোগ আলী পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই শহীদ দিবস এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

 এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, শেরপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজাসহ জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার সদস্য এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ৩০ আগস্ট ২০২৬

শেরপুরে জুলাই শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

শেরপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস  উদযাপন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই ) সকালে শহরের শহীদ দারোগ আলী পার্ক সংলগ্ন জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে জুলাই শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জুলাই শহীদ দিবস এর তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

 এ সময় বক্তব্য রাখেন পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম, শেরপুর পৌর প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আরিফা সিদ্দিকা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, বিএনপি নেতা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর প্রেস ক্লাবের সভাপতি কাকন রেজাসহ জুলাই যোদ্ধা, জুলাই শহীদ পরিবার সদস্য এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত