শেরপুর     বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন

ছবি : প্রতিনিধি

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬'-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে ডিসি উদ্যানে কেটে এবং রঙ-বেরঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৩ দিন ব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এসময় পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়াসহ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিবৃন্দ ডিসি উদ্যানে আয়োজিত প্রাণিসম্পদ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনা সম্পর্কে অবগত হন। উদ্বোধনের আগে সপ্তাহটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদের উন্নয়ন, অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষা, জিডিপিতে হিস্যা বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও মানসম্মত প্রাণিজ পণ্য উৎপাদন এবং প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখার প্রত্যয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬

শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৬ নভেম্বর ২০২৬

featured Image

‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬'-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৬ নভেম্বর বৃহস্পতিবার জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ দপ্তরের যৌথ আয়োজনে ডিসি উদ্যানে কেটে এবং রঙ-বেরঙের বেলুন ও ফেস্টুন উড়িয়ে ৩ দিন ব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

এসময় পুলিশ সুপার এ কে এম জহিরুল ইসলাম, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজওয়ানুল হক ভূঁইয়াসহ জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অফিসের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন শেষে জেলা প্রশাসকসহ উপস্থিত অতিথিবৃন্দ ডিসি উদ্যানে আয়োজিত প্রাণিসম্পদ মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রাণিসম্পদ খাতের উন্নয়ন ও সম্ভাবনা সম্পর্কে অবগত হন। উদ্বোধনের আগে সপ্তাহটি উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

পরবর্তীতে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষ ‘মহারশী’তে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষ্যে এক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠিত হয়।

প্রাণিসম্পদের উন্নয়ন, অগ্রযাত্রার ধারাবাহিকতা রক্ষা, জিডিপিতে হিস্যা বৃদ্ধি, উৎপাদন বৃদ্ধি, নিরাপদ ও মানসম্মত প্রাণিজ পণ্য উৎপাদন এবং প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী করে দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ভূমিকা রাখার প্রত্যয়ে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬-এর এ আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে সভায় প্রত্যাশা ব্যক্ত করা হয়।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত