শেরপুর     বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে বাফুফের কমিটি গঠন

শেরপুরে বাফুফের কমিটি গঠন
ছবি: প্রতিনিধি

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর শেরপুর জেলার ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গ্ত ১৫ জুলাই বাফুফের সভাপতি তাবিথ আউয়াল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

শেরপুর জেলার অ্যাডহক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছে মো. কামাল হোসেন। এছাড়া এগারো সদস্যের কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন, রাজিয়া সামাদ ডালিয়া, আনোয়ার হোসেন ভিপি, সাধন বসাক, ফজলুল হক চৌধুরী অকুল, রবিউল ইসলাম রাসেল, একেএম মইনুল ইসলাম প্রমুখ।

চিঠিতে বলা হয়, শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন এর কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার নিমিত্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক ১১ সদস্য বিশিষ্ট একটি এ্যাডহক কমিটি গঠণ করা হলো।

উক্ত এ্যাডহক কমিটি কর্তৃক শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আওতাধীন বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা/টুর্ণামেন্টসমূহ আয়োজন/পরিচালনাসহ বাফুফের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সকল কর্মকান্ড বাফুফের সাথে সমন্বয় সাপেক্ষে নিয়মানুযায়ী পরিচালনা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। 

একইসঙ্গে আগামী ১৪ অক্টোবরের মধ্যে শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন-এর গঠণতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করতঃ বাফুফে'কে অবহিত করার জন্যও অনুরোধ জানানো যাচ্ছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

শেরপুরে বাফুফের কমিটি গঠন

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) এর শেরপুর জেলার ১১ সদস্যের অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। গ্ত ১৫ জুলাই বাফুফের সভাপতি তাবিথ আউয়াল স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

শেরপুর জেলার অ্যাডহক কমিটির আহ্বায়ক নির্বাচিত হয়েছে মো. কামাল হোসেন। এছাড়া এগারো সদস্যের কমিটির উল্লেখযোগ্য সদস্যরা হলেন, রাজিয়া সামাদ ডালিয়া, আনোয়ার হোসেন ভিপি, সাধন বসাক, ফজলুল হক চৌধুরী অকুল, রবিউল ইসলাম রাসেল, একেএম মইনুল ইসলাম প্রমুখ।

চিঠিতে বলা হয়, শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন এর কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনার নিমিত্তে বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক ১১ সদস্য বিশিষ্ট একটি এ্যাডহক কমিটি গঠণ করা হলো।

উক্ত এ্যাডহক কমিটি কর্তৃক শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের আওতাধীন বিভিন্ন ফুটবল প্রতিযোগিতা/টুর্ণামেন্টসমূহ আয়োজন/পরিচালনাসহ বাফুফের বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ এবং সকল কর্মকান্ড বাফুফের সাথে সমন্বয় সাপেক্ষে নিয়মানুযায়ী পরিচালনা করার জন্য অনুরোধ জানানো যাচ্ছে। 

একইসঙ্গে আগামী ১৪ অক্টোবরের মধ্যে শেরপুর জেলা ফুটবল এসোসিয়েশন-এর গঠণতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করতঃ বাফুফে'কে অবহিত করার জন্যও অনুরোধ জানানো যাচ্ছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত