শেরপুর     বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

বাংলাদেশে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব সৌদি আরবের

ছবি: প্রতিনিধি

সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় সফররত সৌদি যোগাযোগ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ

বাংলাদেশের বিভিন্ন খাতে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব দিয়েছে সৌদি আরব। 

বুধবার (১৫ জুলাই) সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেন ঢাকায় সফররত সৌদি যোগাযোগ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ।

বৈঠকে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থা ও বন্দর ব্যবস্থাপনার ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভিন্ন ক্ষেত্রে এক বিলিয়ন বিনিয়োগের আগ্রহের কথা জানান ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ। 

এই বৈঠকে সৌদি প্রতিনিধি দলে আরও ছিলেন সৌদি বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী উপমন্ত্রী, সৌদি যোগাযোগ মন্ত্রণালয়ের মহা পরিচালক, রেড সি গেটওয়ে টার্মিনালের সিইও এবং ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ড. আব্দুল্লাহ জাফর এইচ. বিন আবিয়া।

এই বৈঠকে বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন নৌপরিবহন, সড়ক ও যোগাযোগ, এবং রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী ও অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।

বৈঠকে প্রধানমন্ত্রী সৌদি প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে ভ্রাতৃপ্রতিম সৌদি আরবের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ককে আরও এগিয়ে নিতে তার সরকারের আগ্রহের কথা জানান। তিনি বাংলাদেশে বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন নীতি সংস্কারের কথা তুলে ধরেন।

সৌদি যোগাযোগ মন্ত্রণালয়ের ভাইস মিনিস্টার ড. রুমাইহ মোহাম্মদ আল-রুমাইহ বলেন, বাংলাদেশে বিনিয়োগের ভালো পরিবেশ রয়েছে এবং স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদে বিভিন্ন প্রকল্পে বিনিয়োগে তাদের আগ্রহের কথা জানান।  

উল্লেখ্য, সৌদি আরবের রেড সি গেটওয়ে টার্মিনাল কোম্পানি লিমিটেড (আরএসজিটি) বাংলাদেশের পতেঙ্গা কন্টেইনার টার্মিনাল ২০২৪ এর জুন মাস থেকে বাণিজ্যিকভাবে পরিচালনা করছে। আধুনিক কার্গো হ্যান্ডলিং ও ইয়ার্ড অপারেশনে আধুনিক যন্ত্রপাতি স্থাপনে এ পর্যন্ত মোট ১৭০ মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করেছে। 

ভবিষ্যৎ চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে আরএসজিটি সরকারের প্রাধিকার প্রাপ্ত অন্যান্য গুরুত্বপূর্ণ প্রকল্পে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে এবং সে অনুযায়ী বিশদ কর্ম পরিকল্পনা উপস্থাপন করে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

বাংলাদেশে এক বিলিয়ন ডলারের বিনিয়োগ প্রস্তাব সৌদি আরবের

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত