শেরপুর     বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

স্বৈরাচারের অনুসারীদের রক্তপাত থেমে নেই: বিএনপি মহাসচিব

সংগৃহিত ছবি

‎আওয়ামী স্বৈরাচারের পতন হলেও তাদের অনুসারীদের অস্ত্রের ঝনঝনানি ও রক্তপাত থেমে নেই বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে ‎কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে দেওয়া এক বিবৃতিতে তিনি এমন মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করার ঘটনা স্বৈরাচারেরই ধারাবাহিকতা। বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তিকে নির্মূল করতে তাদের প্রচেষ্টা এখনও অব্যাহত রয়েছে। কিন্তু এভাবে খুন-জখমের মাধ্যমে আওয়ামী লুটপাটের রাজত্ব আর কখনো ফিরে আসবে না।

‎গতকাল বুধবার রাত ১০টার দিকে জাহিদুল আলম জাহাঙ্গীরকে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করে দুর্বৃত্তরা। এই পৈশাচিক হত্যাকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান মির্জা ফখরুল।

‎‎বিএনপি মহাসচিব বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বীর উত্তম এর নীতি ও আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল ছিলেন মরহুম জাহিদুল আলম জাহাঙ্গীর। তিনি মিঠামইন উপজেলা বিএনপিকে শক্তিশালী, গতিশীল ও সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত করতে নিবেদিতপ্রাণ ছিলেন।

‎তিনি আরও বলেন, দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বের প্রতি ছিল তার অবিচল আস্থা। তাদের নেতৃত্বে সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে মরহুম জাহাঙ্গীর সক্রিয় অংশগ্রহণ করেছেন।

শোকবার্তায় জাহিদুল আলম জাহাঙ্গীরের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান বিএনপি মহাসচিব।

‎তিনি অবিলম্বে জাহিদুল আলম জাহাঙ্গীরকে হত্যাকারী দুষ্কৃতকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। ‎শোক বিবৃতিটি গণমাধ্যমে পাঠান বিএনপির সহ-দফতর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

স্বৈরাচারের অনুসারীদের রক্তপাত থেমে নেই: বিএনপি মহাসচিব

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত