ময়মনসিংহের নান্দাইলে পানিতে পড়ে যাওয়া ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন- শরীফা খাতুন (৮) ও মাহমুদুল হাসান (৫)। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকাল ৩টার দিকে উপজেলার চর বেতাগৈর ইউনিয়নের চরলক্ষ্মীণদিয়া বালুচর গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দুই ভাই-বোন ওই গ্রামের মো. শমশের আলীর সন্তান।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরের দিকে শরীফা খাতুন ও তার ছোট ভাই মাহমুদুল হাসান বাড়ির পাশে তাদের বাবার বেগুন ক্ষেত দেখতে যায়। সেখানে তাদের বাবা শমশের আলীর সাথে দেখা করে বাড়িতে ফেরার পথে মাহমুদুল হাসান পুকুরে পড়ে যায়। ভাইকে পানি থেকে উদ্ধার করতে শরীফা খাতুনও পানিতে ঝাঁপ দেয়। পরে দুই ভাই-বোনই পানিতে ডুবে যায়।
বিষয়টি তাদের সাথে থাকা অন্য শিশুরা দেখে বাড়িতে গিয়ে জানায়। পরিবারের লোকজন ছেলে-মেয়েকে খুঁজতে পুকুরে এসে মরদেহ দেখতে পান। পরে মৃত অবস্থায় দুজনকে উদ্ধার করা হয়।
নিহত দুই সন্তানের মা মঞ্জিলা বেগম বলেন, দুই ভাই-বোন মিলে তাদের বাবার বেগুন ক্ষেতে গিয়েছিল। তারা যে পানিতে পড়ে যাবে তা তো আমি কল্পনাও করতে পারিনি। আল্লাহ আমার দুই আদরের সন্তানকে নিয়ে গেছে। এখন আমি কেমনে থাকি।
স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর আলম জানান, ভাইকে বাঁচাতে গিয়েই মেয়েটি পানিতে ঝাঁপ দেয়। সাঁতার না জানায় দুজনেই পানিতে ডুবে মারা যায়। আমরা ছোট বাচ্চাদের কাছ থেকে খবর শুনে পুকুর থেকে মৃত অবস্থায় তাদের উদ্ধার করি।
নান্দাইল মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোজাহিদুল ইসলাম বলেন, বিষয়টি জানা নেই, আপনার মাধ্যমেই খবর পেয়েছি। এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।”

বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন