শেরপুর     শনিবার, ১৮ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

ময়মনসিংহে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরণ

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহ জেলা পরিষদ সুবিধা বঞ্চিত শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠানসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান করেছে। 

শুক্রবার (১৭ জুলাই) সকালে ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ে পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স হুইল চেয়ার এবং ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন। এসময় জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও শিক্ষার্থী এবং জেলা পরিশদের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পিছিয়ে পড়া মানুষের অধিকার নিশ্চিত করাই একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের পরিচয়  । শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; তারা সমান মর্যাদার নাগরিক। তাদের আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব। ময়মনসিংহ জেলা পরিষদ শারীরিক প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের সহযোগিতায় কাজ করছে।  জেলা পরিষদ জনগণের প্রতিষ্ঠান। শিক্ষা, ক্রীড়া, সামাজিক নিরাপত্তা এবং মানবকল্যাণমূলক কার্যক্রমে জেলা পরিষদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখে এবং শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, দেশপ্রেম ও সহনশীলতার শিক্ষা দেয়। তাই শিক্ষা ও ক্রীড়া—দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে।

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে মানবিক, কল্যাণমুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে বলেও প্রশাসক  উল্লেখ করেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ১৮ জুলাই ২০২৬

ময়মনসিংহে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ক্রীড়া সামগ্রী বিতরণ

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহ জেলা পরিষদ সুবিধা বঞ্চিত শারীরিক প্রতিবন্ধীদের হুইল চেয়ার এবং প্রতিবন্ধীদের শিক্ষা প্রতিষ্ঠানসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী প্রদান করেছে। 

শুক্রবার (১৭ জুলাই) সকালে ময়মনসিংহ জেলা পরিষদ কার্যালয়ে পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স হুইল চেয়ার এবং ক্রীড়া সামগ্রী হস্তান্তর করেন। এসময় জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা, নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাসসহ শিক্ষা প্রতিষ্ঠানসমূহের শিক্ষক ও শিক্ষার্থী এবং জেলা পরিশদের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। 

সংক্ষিপ্ত অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, পিছিয়ে পড়া মানুষের অধিকার নিশ্চিত করাই একটি সভ্য ও মানবিক রাষ্ট্রের পরিচয়  । শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; তারা সমান মর্যাদার নাগরিক। তাদের আত্মনির্ভরশীল ও মর্যাদাপূর্ণ জীবন নিশ্চিত করা সবার দায়িত্ব। ময়মনসিংহ জেলা পরিষদ শারীরিক প্রতিবন্ধীসহ সমাজের পিছিয়ে পড়া মানুষের সহযোগিতায় কাজ করছে।  জেলা পরিষদ জনগণের প্রতিষ্ঠান। শিক্ষা, ক্রীড়া, সামাজিক নিরাপত্তা এবং মানবকল্যাণমূলক কার্যক্রমে জেলা পরিষদের সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখে এবং শৃঙ্খলাবোধ, নেতৃত্ব, দেশপ্রেম ও সহনশীলতার শিক্ষা দেয়। তাই শিক্ষা ও ক্রীড়া—দুটোকেই সমান গুরুত্ব দিতে হবে।

তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচির আলোকে মানবিক, কল্যাণমুখী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার বাস্তবায়নে কাজ চলছে বলেও প্রশাসক  উল্লেখ করেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত