শেরপুর     শনিবার, ২৫ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া

সংগৃহিত ছবি

সৌদি আরবের হামলার জেরে সৌদির জিজান ও ইয়ানবুতে তেল পরিশোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (২৫ জুলাই) সৌদির রাষ্ট্রয়াত্ত্ব তেল কোম্পানি আরামকোর অবকাঠামো লক্ষ্য করে হামলা করে হুতিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে জিজানে আরামকোর একটি অবকাঠামো থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। বার্তাসংস্থা এএফপি ছবিটির সত্যতা যাচাই করেছে। সৌদি আরব এখন পর্যন্ত হামলার তথ্য নিশ্চিত করেনি।

তবে এর আগে সৌদির সরকার সাধারণ মানুষের প্রতি সতর্কতা জারি করে বলেছিল জিজান ও ইয়ানবুতে যেন সবাই সতর্ক থাকেন।

প্রায় দুই সপ্তাহ আগে সৌদি আরব ইরান থেকে আসা একটি বিমান ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপরই সৌদির সঙ্গে হুতিদের নতুন করে উত্তেজনা তৈরি হয়। এরপর হুতিরা সৌদিতে হামলা চালায়। এর জেরে সৌদি আবারও পাল্টা হামলা চালায়। আজও ইয়েমেনে মিসাইল ছুড়েছে রিয়াদ। এরপর আরামকোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাল হুতিরা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শনিবার, ২৫ জুলাই ২০২৬

সৌদিতে ইয়েমেনের বিদ্রোহীদের হামলা, তেল পরিশোধনাগার থেকে বের হচ্ছে ধোঁয়া

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সৌদি আরবের হামলার জেরে সৌদির জিজান ও ইয়ানবুতে তেল পরিশোধনাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। শনিবার (২৫ জুলাই) সৌদির রাষ্ট্রয়াত্ত্ব তেল কোম্পানি আরামকোর অবকাঠামো লক্ষ্য করে হামলা করে হুতিরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ছবিতে দেখা গেছে জিজানে আরামকোর একটি অবকাঠামো থেকে ধোঁয়ার কুণ্ডলি বের হচ্ছে। বার্তাসংস্থা এএফপি ছবিটির সত্যতা যাচাই করেছে। সৌদি আরব এখন পর্যন্ত হামলার তথ্য নিশ্চিত করেনি।

তবে এর আগে সৌদির সরকার সাধারণ মানুষের প্রতি সতর্কতা জারি করে বলেছিল জিজান ও ইয়ানবুতে যেন সবাই সতর্ক থাকেন।

প্রায় দুই সপ্তাহ আগে সৌদি আরব ইরান থেকে আসা একটি বিমান ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দরে অবতরণে বাধা দেওয়ার চেষ্টা করে। এরপরই সৌদির সঙ্গে হুতিদের নতুন করে উত্তেজনা তৈরি হয়। এরপর হুতিরা সৌদিতে হামলা চালায়। এর জেরে সৌদি আবারও পাল্টা হামলা চালায়। আজও ইয়েমেনে মিসাইল ছুড়েছে রিয়াদ। এরপর আরামকোর অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাল হুতিরা।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত