শেরপুর     শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬
 ‍SherpurTimes24

চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করার ঘোষণা দিলেন নব-নির্বাচিত এমপি রুবেল

ছবি : প্রতিনিধি

নিজ নির্বাচনী এলাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অনিয়ম বন্ধে হটলাইন চালুর কথা বলেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। শুক্রবার (১০ এপ্রিল)  বিকেল সাড়ে পাঁচটায় ঝিনাইগাতী ধানহাঠিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এমন ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, আমি একটি মোবাইল নম্বর (হটলাইন) দিবো, এ নম্বরে চাঁদাবাজ, সন্ত্রাসসহ যে কোন অনিয়মের তথ্য দিয়ে ম্যাসেজ করবেন; প্রয়োজনে ফোনে কল দিবেন।  এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানান । আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুরু করা হবে বলেও জানান।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ। এতে উপজেলা বিএনপি'র সদস্য সচিব মো. লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি'র বর্ষিয়ান নেতা মো. আমিনুল ইসলাম বাদশা। 

এর আগে উপজেলা বিএনপি ও  অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন স্তরের জনগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত এ সংসদ সদস্যকে। 

অনুষ্ঠানে বিএনপি ও  অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নাগরিকগণ উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

চাঁদাবাজি বন্ধে হটলাইন চালু করার ঘোষণা দিলেন নব-নির্বাচিত এমপি রুবেল

প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

featured Image

নিজ নির্বাচনী এলাকা শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস, মাদকসহ সব ধরনের অনিয়ম বন্ধে হটলাইন চালুর কথা বলেছেন নবনির্বাচিত সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল। শুক্রবার (১০ এপ্রিল)  বিকেল সাড়ে পাঁচটায় ঝিনাইগাতী ধানহাঠিতে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত নির্বাচন পরবর্তী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে এমন ঘোষণা দেন তিনি।

তিনি বলেন, আমি একটি মোবাইল নম্বর (হটলাইন) দিবো, এ নম্বরে চাঁদাবাজ, সন্ত্রাসসহ যে কোন অনিয়মের তথ্য দিয়ে ম্যাসেজ করবেন; প্রয়োজনে ফোনে কল দিবেন।  এলাকাকে চাঁদাবাজি, সন্ত্রাস ও যেকোনো ধরনের অনিয়মমুক্ত রাখতে আমরা বদ্ধপরিকর। একটি নিরাপদ ও সুন্দর সমাজ গড়তে আপনাদের সহযোগিতা প্রয়োজন। সবাইকে অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে নির্ভয়ে তথ্য দেওয়ার আহ্বান জানান । আপনাদের দেওয়া তথ্য গোপন রাখা হবে।

তিনি আরও বলেন, নির্বাচনে দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য তালিকা করে অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত শুরু করা হবে বলেও জানান।

আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি'র আহ্বায়ক আলহাজ্ব শাহজাহান আকন্দ। এতে উপজেলা বিএনপি'র সদস্য সচিব মো. লুৎফর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন ঝিনাইগাতী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিএনপি'র বর্ষিয়ান নেতা মো. আমিনুল ইসলাম বাদশা। 

এর আগে উপজেলা বিএনপি ও  অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে এবং বিভিন্ন স্তরের জনগণ ফুল দিয়ে শুভেচ্ছা জানান নবনির্বাচিত এ সংসদ সদস্যকে। 

অনুষ্ঠানে বিএনপি ও  অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নাগরিকগণ উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত