শেরপুর     সোমবার, ২৭ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

ভালুকায় বসতবাড়িতে হামলা, দুটি ঘর ভাঙচুরের অভিযোগ

ছবি: প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় বসতবাড়িতে হামলা চালিয়ে দুটি ঘর ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের মৃত আব্দুল আলী আকন্দের ছেলে রফিকুল ইসলামের বসতবাড়িতে একই এলাকার আলাউদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সঙ্ঘবদ্ধ ভাড়াটিয়া সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা দুটি বসতঘর ভাঙচুর করে এবং তাদের উচ্ছেদের চেষ্টা  করে।

ভুক্তভোগী রফিকুল ইসলামের দাবি, পাড়াগাঁও মৌজার ১৪৫ নম্বর দাগে থাকা ৪২ শতাংশ জমি ভুলবশত প্রতিপক্ষ আলাউদ্দিন এর নামে রেকর্ড হয়ে যায়। এ জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ আলাউদ্দিন গং লোকজন ভাড়াটিয়া লোকজন নিয়ে তার বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেছে বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে, অভিযুক্ত আলাউদ্দিন দাবি করেন, সংশ্লিষ্ট জমি তার নামে বিআরএস রেকর্ডভুক্ত হয়েছে। তাই তিনি নিজের জমি দখলে নিয়েছেন বলে জানান।

ঘটনার খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

তবে জমির মালিকানা ও রেকর্ডসংক্রান্ত বিষয়টি তদন্ত এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর আগেও বহুবার এই জমি নিয়ে সালিশ দরবার হয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ২৭ জুলাই ২০২৬

ভালুকায় বসতবাড়িতে হামলা, দুটি ঘর ভাঙচুরের অভিযোগ

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

ময়মনসিংহের ভালুকায় বসতবাড়িতে হামলা চালিয়ে দুটি ঘর ভাঙচুর ও উচ্ছেদের অভিযোগ উঠেছে। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও গ্রামের মৃত আব্দুল আলী আকন্দের ছেলে রফিকুল ইসলামের বসতবাড়িতে একই এলাকার আলাউদ্দিনের নেতৃত্বে ২০-২৫ জনের একটি সঙ্ঘবদ্ধ ভাড়াটিয়া সন্ত্রাসী দল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তারা দুটি বসতঘর ভাঙচুর করে এবং তাদের উচ্ছেদের চেষ্টা  করে।

ভুক্তভোগী রফিকুল ইসলামের দাবি, পাড়াগাঁও মৌজার ১৪৫ নম্বর দাগে থাকা ৪২ শতাংশ জমি ভুলবশত প্রতিপক্ষ আলাউদ্দিন এর নামে রেকর্ড হয়ে যায়। এ জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ আলাউদ্দিন গং লোকজন ভাড়াটিয়া লোকজন নিয়ে তার বসতবাড়িতে হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুর করেছে বলে তিনি অভিযোগ করেন।

অন্যদিকে, অভিযুক্ত আলাউদ্দিন দাবি করেন, সংশ্লিষ্ট জমি তার নামে বিআরএস রেকর্ডভুক্ত হয়েছে। তাই তিনি নিজের জমি দখলে নিয়েছেন বলে জানান।

ঘটনার খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় রফিকুল ইসলাম বাদী হয়ে ভালুকা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন।

তবে জমির মালিকানা ও রেকর্ডসংক্রান্ত বিষয়টি তদন্ত এবং আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে সংশ্লিষ্টরা মনে করছেন। এর আগেও বহুবার এই জমি নিয়ে সালিশ দরবার হয়েছে বলে জানা গেছে।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত