শেরপুর     বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
 ‍SherpurTimes24

ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

সংগৃহিত ছবি

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। এটি বাংলাদেশে তার প্রথম সফর। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। তার এ সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফরের প্রথম দিনেই সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি, বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান সম্পর্কেও জানতে আগ্রহী হতে পারে যুক্তরাষ্ট্র।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ঢাকা পৌঁছেছেন ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গর

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

তিন দিনের সরকারি সফরে ঢাকায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর। এটি বাংলাদেশে তার প্রথম সফর। বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় তার আগমনের বিষয়টি নিশ্চিত করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এক বার্তায় বলেন, দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গরকে বাংলাদেশে স্বাগত জানাতে পেরে তিনি আনন্দিত। তার এ সফর বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের কৌশলগত অংশীদারত্ব, আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সফরের প্রথম দিনেই সার্জিও গর পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকে বসবেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রনীতির অগ্রাধিকার, ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্ক এবং সাম্প্রতিক আঞ্চলিক কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। পাশাপাশি, বর্তমান আঞ্চলিক প্রেক্ষাপটে বাংলাদেশের অবস্থান সম্পর্কেও জানতে আগ্রহী হতে পারে যুক্তরাষ্ট্র।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত