শেরপুর     রোববার, ০২ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

স্ত্রী-শাশুড়িকে খুন করে কলাবাগান থানায় হাজির হলেন যুবক

সংগৃহিত ছবি

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকার একটি বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে মো. শিপন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর যুবক নিজেই কলাবাগান থানায় গিয়ে হাজির হন।

রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে কাঁঠালবাগান আল আমিন মসজিদের পাশের পাঁচতলা ভবনের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্ত্রী রাত্রি (২০) ও শাশুড়ি ফিরোজা বেগম (৩৫)। পরে গুরুতর আহত অবস্থায় মা ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং মেয়ে ‘রাত্রি’ ঘটনাস্থলেই মারা যান।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, সকাল ৯টার দিকে কলাবাগান থানার আল আমিন মসজিদের ৫২ নম্বর বাসার পঞ্চম তলায় স্ত্রী রাত্রির সঙ্গে কথা-কাটাকাটি হয় জামাই শিপনের। পরবর্তী সময়ে শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিলে ধারালো অস্ত্র দিয়ে শাশুড়ি এবং স্ত্রীকে আঘাত করেন তিনি। পরে ঘটনাস্থলে রাত্রি মারা যান এবং গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর শিপন নিজেই থানা এসে হাজির হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, রাত্রির সঙ্গে শিপনের ডিভোর্স হয়ে গিয়েছিল, এরপরও তারা একসঙ্গেই থাকতেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

রোববার, ০২ আগস্ট ২০২৬

স্ত্রী-শাশুড়িকে খুন করে কলাবাগান থানায় হাজির হলেন যুবক

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর কলাবাগানের কাঁঠালবাগান এলাকার একটি বাসায় পারিবারিক কলহের জেরে স্ত্রী ও শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে মো. শিপন নামে এক যুবকের বিরুদ্ধে। ঘটনার পর যুবক নিজেই কলাবাগান থানায় গিয়ে হাজির হন।

রোববার (২ আগস্ট) সকাল ৯টার দিকে কাঁঠালবাগান আল আমিন মসজিদের পাশের পাঁচতলা ভবনের একটি বাসায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, স্ত্রী রাত্রি (২০) ও শাশুড়ি ফিরোজা বেগম (৩৫)। পরে গুরুতর আহত অবস্থায় মা ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এবং মেয়ে ‘রাত্রি’ ঘটনাস্থলেই মারা যান।

কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলে আশিক জানান, সকাল ৯টার দিকে কলাবাগান থানার আল আমিন মসজিদের ৫২ নম্বর বাসার পঞ্চম তলায় স্ত্রী রাত্রির সঙ্গে কথা-কাটাকাটি হয় জামাই শিপনের। পরবর্তী সময়ে শাশুড়ি ফিরোজা বেগম মেয়ের পক্ষ নিলে ধারালো অস্ত্র দিয়ে শাশুড়ি এবং স্ত্রীকে আঘাত করেন তিনি। পরে ঘটনাস্থলে রাত্রি মারা যান এবং গুরুতর আহত অবস্থায় ফিরোজা বেগমকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর শিপন নিজেই থানা এসে হাজির হন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, রাত্রির সঙ্গে শিপনের ডিভোর্স হয়ে গিয়েছিল, এরপরও তারা একসঙ্গেই থাকতেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত