শেরপুর     সোমবার, ০৩ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

ছবি : প্রতিনিধি

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহ যথাযথভাবে বাস্তবায়ন, মৎস্য সম্পদের সংরক্ষণ ও উন্নয়ন, নিরাপদ মাছ উৎপাদন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, নিরাপদ মৎস্যচাষ ও সংরক্ষণ বিষয়ে প্রচারণা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ ইত্যাদি।

প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণসহ মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

‘রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে শেরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ আগস্ট সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে আয়োজিত এই প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

সভায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে গৃহীত কর্মসূচিসমূহ যথাযথভাবে বাস্তবায়ন, মৎস্য সম্পদের সংরক্ষণ ও উন্নয়ন, নিরাপদ মাছ উৎপাদন এবং জনসচেতনতা বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, প্রামাণ্যচিত্র প্রদর্শনী, জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, নিরাপদ মৎস্যচাষ ও সংরক্ষণ বিষয়ে প্রচারণা ও সফল মৎস্যচাষীদের পুরস্কার বিতরণ ইত্যাদি।

প্রস্তুতি সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাকিল আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন আক্তার, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সাখাওয়াত হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা তোফায়েল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা বিনতে রফিক, প্রেসক্লাব সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা জাকারিয়া মো. আব্দুল বাতেনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণসহ মৎস্যচাষীরা উপস্থিত ছিলেন।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত