শেরপুর     সোমবার, ০৩ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

আবেদন ৫ আগস্ট থেকে

ফের শুরু হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড

ছবি : প্রতিনিধি

দেশের ইন্টেরিয়র ডিজাইন খাতে সৃজনশীলতা, পেশাগত উৎকর্ষ ও আন্তর্জাতিক মানের কাজকে স্বীকৃতি দিতে দ্বিতীয়বারের মতো আয়োজন করা হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬। আগামী ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে এ প্রতিযোগিতার জন্য আবেদন করা যাবে।

রোববার (২ আগস্ট) রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়। এ সময় আয়োজকরা প্রতিযোগিতার আবেদন প্রক্রিয়া, মূল্যায়ন পদ্ধতি এবং আয়োজনের বিভিন্ন দিক তুলে ধরেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজনৈতিক পরিস্থিতির কারণে ২০২৪ সালের জন্য নির্ধারিত প্রথম আসরটি ২০২৫ সালে অনুষ্ঠিত হয়। ওই আসরে আবাসিক, করপোরেট, রিটেইল ও হসপিটালিটি—এই চার বিভাগে মোট ১১৭টি প্রকল্প জমা পড়ে। প্রথম আয়োজনের অভিজ্ঞতা ও ব্যাপক সাড়ার ভিত্তিতে এবার আরও বৃহত্তর পরিসরে প্রতিযোগিতাটি আয়োজন করা হচ্ছে। একই সঙ্গে বিচার প্রক্রিয়া, অংশগ্রহণ ব্যবস্থা ও সামগ্রিক আয়োজনকে আরও কার্যকর ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, ৫ আগস্ট থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত www.idabaward.com⁠ ওয়েবসাইটের মাধ্যমে প্রকল্প জমা দেওয়া যাবে।

বাংলাদেশের যেকোনো ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতি তাঁদের সম্পন্ন করা প্রকল্প নির্ধারিত নিয়ম অনুযায়ী অনলাইনে জমা দিতে পারবেন। ওয়েবসাইটে প্রতিযোগিতার নির্দেশিকা, যোগ্যতার শর্ত, প্রয়োজনীয় কাগজপত্র, দেশি-বিদেশি জুরি বোর্ডের সদস্যদের পরিচিতি, মূল্যায়নের ধাপসহ প্রয়োজনীয় সব তথ্য প্রকাশ করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডেব)-এর সভাপতি সৈয়দ কামরুল আহসান বলেন, বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্প গত তিন দশকে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। এখন এই শিল্পকে আরও সুসংগঠিত, নীতিনিষ্ঠ ও জবাবদিহিমূলক পর্যায়ে নিয়ে যাওয়া প্রয়োজন। তাঁর মতে, আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড দেশের মেধাবী ডিজাইনারদের জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি বাড়ানোর পাশাপাশি পেশাগত মানোন্নয়ন এবং মানসম্মত ডিজাইনের গুরুত্ব তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান ও আইডেবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম সরন প্রতিযোগিতার সময়সূচি, আবেদন প্রক্রিয়া, মূল্যায়ন পদ্ধতি এবং বিভিন্ন ক্যাটাগরি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

আইডেবের ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান দেশের সব ইন্টেরিয়র ডিজাইনার ও স্থপতিকে তাঁদের সেরা কাজ নিয়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, এটি শুধু পুরস্কার অর্জনের সুযোগ নয়, বরং দেশের ইন্টেরিয়র ডিজাইন চর্চাকে আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক মানে পৌঁছে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।

সুইস গ্লোবালের ব্যবস্থাপনা পরিচালক ইসমাইল হোসেন বলেন, দেশে ইন্টেরিয়র ডিজাইন শিল্পের পরিধি ও সম্ভাবনা প্রতিনিয়ত বাড়ছে। গত এক দশক ধরে তাঁদের প্রতিষ্ঠান এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। এমন উদ্যোগ দেশের ডিজাইন শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে সহায়ক হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইডেবের উপদেষ্টা শফিউল ইসলাম, সংগঠনের নির্বাহী কমিটির সদস্য, সদস্যবৃন্দ, দেশের ইন্টেরিয়র ডিজাইনার, স্থপতি, সংশ্লিষ্ট নির্মাণ ও ইন্টেরিয়র পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।

উল্লেখ্য, আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড ২০২৬-এর সার্বিক আয়োজন করছে ইন্টেরিয়র ডিজাইনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (আইডেব) এবং আয়োজনের পরামর্শক হিসেবে দায়িত্ব পালন করছে ডিজাইন ডক্টর্স স্টুডিও।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

ফের শুরু হচ্ছে আইডেব এক্সিলেন্স ইন ইন্টেরিয়র ডিজাইন অ্যাওয়ার্ড

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত