জুলাই গণঅভ্যুত্থানের শহিদদের স্মরণ, আত্মত্যাগের চেতনাকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়া এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় পুনর্ব্যক্তের মধ্য দিয়ে শেরপুরে পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬।
‘জুলাই চেতনায় গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৫ আগস্ট) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা, শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন, শেরপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক শাকিল আহম্মেদ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শেরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল।
আলোচনা সভায় বক্তব্য দেন পুলিশ সুপার জহিরুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক এবিএম মামুনুর রশিদ পলাশ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, জেলা জামায়াতের সাবেক সেক্রেটারি আব্দুল বাতেন, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক আহ্বায়ক মামুনুর রহমান এবং বর্তমান আহ্বায়ক মোর্শেদ জিতুসহ অন্যান্য বক্তারা।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলনের নাম নয়; এটি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার সংগ্রামের এক ঐতিহাসিক মাইলফলক। এ চেতনাকে ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবিক বাংলাদেশ গঠনে এগিয়ে আসতে হবে। একই সঙ্গে তারা জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাঁদের অবদান চিরস্মরণীয় করে রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের পরিবারের সদস্য এবং জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা, সম্মাননা স্মারক ও উপহারসামগ্রী প্রদান করা হয়। এছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং সর্বস্তরের মানুষ অনুষ্ঠানে অংশ নেন।
শেষে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের বিশেষভাবে সম্মাননা জানিয়ে তাঁদের হাতে উপহারসামগ্রী তুলে দেন অতিথিরা।

বুধবার, ০৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন