শেরপুর     মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিক উদ্ধার

ছবি : প্রতিনিধি

জামালপুর ৩৫ বিজিবি মাদকবিরোধী পৃথক অভিযানের সীমান্ত এলাকা থেকে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিক পণ্য উদ্ধার করা হয়েছে। জামালপুর ৩৫ বিজিবি আওতাধীন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিওপির এলাকায়  নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ৬ আগস্ট ভোরে পাথরের চরের ১০৭৭ নাম্বার সীমান্ত পিলারের কাছে অভিযান পরিচালনা করেন ৩৫ বিজিবি সদস্যরা। এই অভিযানে মালিকবিহীন ১৫৬ বল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা। 

অপরদিকে বুধবার দিবাগত রাতে দাঁতভাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী ছটাকরাইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯০৯ পিস ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার করেন।যার আনুমানিক মূল্য ৪ লাখ ২ হাজার টাকা। 

৩৫ বিজিবি পক্ষ থেকে জানায়, ভারতীয় মদ উদ্ধার ও কসমেটিক পণ্য উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবি পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা মাদকের বিরুদ্ধে  জিরো টলারেন্স নীতি অনুসরণ করে  মাদকমুক্ত বাংলাদেশ গঠনে ৩৫ বিজিবি সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে ।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জামালপুরে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও কসমেটিক উদ্ধার

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

জামালপুর ৩৫ বিজিবি মাদকবিরোধী পৃথক অভিযানের সীমান্ত এলাকা থেকে ১৫৬ বোতল ভারতীয় মদ ও ৯০৯ পিস কসমেটিক পণ্য উদ্ধার করা হয়েছে। জামালপুর ৩৫ বিজিবি আওতাধীন দেওয়ানগঞ্জের পাথরেরচর বিওপির এলাকায়  নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার ৬ আগস্ট ভোরে পাথরের চরের ১০৭৭ নাম্বার সীমান্ত পিলারের কাছে অভিযান পরিচালনা করেন ৩৫ বিজিবি সদস্যরা। এই অভিযানে মালিকবিহীন ১৫৬ বল ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ লাখ ৩৪ হাজার টাকা। 

অপরদিকে বুধবার দিবাগত রাতে দাঁতভাঙ্গা বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী ছটাকরাইবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৯০৯ পিস ভারতীয় কসমেটিক পণ্য উদ্ধার করেন।যার আনুমানিক মূল্য ৪ লাখ ২ হাজার টাকা। 

৩৫ বিজিবি পক্ষ থেকে জানায়, ভারতীয় মদ উদ্ধার ও কসমেটিক পণ্য উদ্ধারের ঘটনায় পৃথকভাবে বিজিবি পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। জামালপুর ৩৫ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং আমরা মাদকের বিরুদ্ধে  জিরো টলারেন্স নীতি অনুসরণ করে  মাদকমুক্ত বাংলাদেশ গঠনে ৩৫ বিজিবি সদস্যরা নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে ।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত