শেরপুর     বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

জাতীয় বৃক্ষরোপণ অভিযানে

ছাদ বাগান প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন শেরপুর পৌরসভার

ছবি: প্রতিনিধি

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত ছাদ বাগান প্রতিযোগিতার ‘শ্রেণি-ঙ’ ক্যাটাগরিতে সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে শেরপুর পৌরসভার ছাদ বাগান। ৯ আগস্ট রবিবার বিকেলে রাজধানী ঢাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর কাছ থেকে এই অর্জনের জাতীয় পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।

এদিকে সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করায় শেরপুর পৌরসভা কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল।

এ ব্যাপারে শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার চলমান উদ্যোগের এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্বীকৃতি। শেরপুর পৌরসভার এই অর্জনে আমরা গর্বিত।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ছাদ বাগান প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন শেরপুর পৌরসভার

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উপলক্ষে আয়োজিত ছাদ বাগান প্রতিযোগিতার ‘শ্রেণি-ঙ’ ক্যাটাগরিতে সারা বাংলাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করেছে শেরপুর পৌরসভার ছাদ বাগান। ৯ আগস্ট রবিবার বিকেলে রাজধানী ঢাকায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুর কাছ থেকে এই অর্জনের জাতীয় পুরস্কার ও সম্মাননা গ্রহণ করেন শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা।

এদিকে সারাদেশের মধ্যে তৃতীয় স্থান অর্জন করায় শেরপুর পৌরসভা কর্তৃপক্ষকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন মহল।

এ ব্যাপারে শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সিদ্দিকা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, নগরীর সৌন্দর্য বৃদ্ধি এবং সবুজ ও বাসযোগ্য শহর গড়ে তোলার লক্ষ্যে শেরপুর পৌরসভার চলমান উদ্যোগের এটি একটি গুরুত্বপূর্ণ জাতীয় স্বীকৃতি। শেরপুর পৌরসভার এই অর্জনে আমরা গর্বিত।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত