শেরপুরের শ্রীবরদী উপজেলার সীমান্তবর্তী কর্ণঝোড়া বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে বিসিআইসি অনুমোদিত সার ডিলার খন্দকার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী খন্দকার খোরশেদ আলমকে (৫৫) ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ১১ আগস্ট মঙ্গলবার দুপুরে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কর্ণঝোড়া পশ্চিম বাজার এলাকায় খন্দকার এন্টারপ্রাইজের দোকানে এই অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, সার সংরক্ষণ ও বিক্রির প্রয়োজনীয় প্রমাণপত্র দেখাতে না পারায় সার ডিলার খন্দকার খোরশেদ আলমকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে স্থানীয় কয়েকজন কৃষক অভিযোগ করেন, সরকারি নিয়মনীতি উপেক্ষা করে দীর্ঘদিন ধরে সার বিক্রি করে আসছে বিসিআইসি অনুমোদিত খন্দকার এন্টারপ্রাইজ। সীমান্তবর্তী এলাকা হওয়ায় উপজেলা কৃষি বিভাগের পর্যাপ্ত নজরদারি না থাকায় প্রতিষ্ঠানটি নিজেদের ইচ্ছামতো সার উত্তোলন ও বিক্রি করে আসছিল বলে অভিযোগ তাদের।
উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানকে স্বাগত জানিয়ে কৃষকদের স্বার্থে সার বিক্রিতে সরকারি নিয়মনীতি যথাযথভাবে অনুসরণ এবং নিয়মিত তদারকি জোরদারের দাবি জানান স্থানীয়রা।
অভিযানকালে উপজেলা কৃষি বিভাগের কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।

বুধবার, ১২ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন