শেরপুর     বুধবার, ১১ নভেম্বর ২০২৬
 ‍SherpurTimes24

হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে যা বলল ভারত

সংগৃহিত ছবি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আবেদন এবং তাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে ভারত। 

মঙ্গলবার (১০ নভেম্বর) নয়াদিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে মুখপাত্র রণধীর জয়সওয়াল এ বিষয়ে কথা বলেন।

শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির আবেদন বাংলাদেশ সরকার প্রত্যাখ্যান করেছে—এমন খবরের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি। 

জয়সওয়াল বলেন, ‘এ বিষয়ে বাংলাদেশের অবস্থান ব্যাখ্যা করার জন্য হাইকমিশনই সবচেয়ে উপযুক্ত কর্তৃপক্ষ’।

হাসিনার প্রত্যর্পণের জন্য কি পাসপোর্ট প্রয়োজন রয়েছে কি না— আরেক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘কোনো ব্যক্তির এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণের জন্য প্রয়োজনীয় ভ্রমণ নথি থাকা স্বাভাবিকভাবেই জরুরি। এটি মূলত একটি কারিগরি বিষয়’।

শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর বিষয়ে ঢাকা ও নয়াদিল্লির মধ্যে সাম্প্রতিক আলোচনা প্রসঙ্গে জানতে চাইলে নয়দিল্লিন আগের অবস্থানের পুনরাবৃত্তি করেন জয়সওয়াল। 

তিনি বলেন, ‘বিষয়টি আইনি এবং আইন অনুযায়ী এর সমাধান করা হবে’।

প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছিল ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। 

গতকাল সোমবার (৯ নভেম্বর) লন্ডনভিত্তিক আইনজীবী প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে শেখ হাসিনার নামে নতুন পাসপোর্ট ও এনআইডি ইস্যুর অনুরোধ জানিয়ে ই-মেইল পাঠানো হয়।

তবে বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, ‘যারা হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে যায়, বাংলাদেশ সেইসব সন্ত্রাসীদের পাসপোর্ট দেয় না। সন্ত্রাসী হাসিনাকে খুঁজে বের করে হস্তান্তর করার জন্য ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে’।

মঙ্গলবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও বলেছেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার মুখোমুখি হতে হবে।

তিনি বলেন, ‘রায় কার্যকর হওয়া ছাড়া শেখ হাসিনার আর কোনো উপায় নেই।’

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১১ নভেম্বর ২০২৬

হাসিনার পাসপোর্ট-এনআইডির আবেদন নিয়ে যা বলল ভারত

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত