ময়মনসিংহের ভালুকায় পরিবেশ ও সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। ভালুকা উপজেলার হবিরবাড়ি ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কালেজের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করে সংগঠনটি। এসব গাছের মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির বনজ, ফলজ, ওষধিসহ সড়কে শোভাবর্ধনকারী বিভিন্ন গাছ।
পরিবেশ ও সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হয় সম্পূর্ণ নিজস্ব ব্যবস্থাপনা ও অর্থায়নে তাদের এই উদ্যোগ। জেলাজুড়ে বৃক্ষ নিধন রোধ এবং সবুজ নগরায়ন তৈরিতে স্বেচ্ছাশ্রমে তারা কাজ করছে বলে জানান সংগঠনের সদস্যরা।
বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠানে পরিবেশ ও সামাজিক উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, অধ্যক্ষ প্রফেসর মোঃ আমির হোসেন। অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জর্জ কোর্টের এপিপি অ্যাডভোকেট মোঃ মাজেদুল করিম সজল।
এ ছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের সিনিয়র অফিসার আব্দুল্লাহ আল-মতিন, হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ নুরুল ইসলাম খান মানিক, সহকারী শিক্ষক মোঃ মুনসুর আলী, সমলা তাহের আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আশিকুর রহমান, ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আনছারুল হক তালুকদার, আনন্দ মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শরীর চর্চা শিক্ষক মোঃ আব্দুল কাদির প্রমুখ।
অনুষ্ঠানে অতিথিরা জানান, বৃক্ষরোপণসহ মানুষের মধ্যে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে প্রতিষ্ঠার পর থেকেই কাজ করে যাচ্ছে পরিবেশ ও সামাজিক উন্নয়ন ফাউন্ডেশন।

শনিবার, ১৫ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

আপনার মতামত লিখুন