শেরপুর     বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
 ‍SherpurTimes24

ময়মনসিংহে রাব্বি হত্যা মামলার আরেক আসামী গ্রেফতার

ছবি : প্রতিনিধি

ময়মনসিংহের মাসকান্দায় রাব্বি হত্যা মামলার আরেক আসামী সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে মাসকান্দা এলাকায় একটি কম্পিউটার দোকানে রাব্বিকে দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে খালেক, সাব্বির ও তাদের লোকজন। এঘটনায় নিহত বাবা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব বৃহস্পতিবার রাতে প্রধান আসামী খালেককে গ্রেফতার করে। মামলার অন্যান্য আসামী ধরতে অভিযানের সময়ে শুক্রবার সন্ধ্যায় শহরের মধ্য বাড়েরা এলাকা থেকে সাব্বিরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে জড়িত ছিলো বলে স্বীকার করেছে সাব্বির।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬

ময়মনসিংহে রাব্বি হত্যা মামলার আরেক আসামী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬

featured Image

ময়মনসিংহের মাসকান্দায় রাব্বি হত্যা মামলার আরেক আসামী সাব্বির হোসেনকে গ্রেফতার করেছে র‌্যাব। 

শনিবার (১৫ আগস্ট) দুপুরে ময়মনসিংহ র‌্যাব-১৪ কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার দুপুরে মাসকান্দা এলাকায় একটি কম্পিউটার দোকানে রাব্বিকে দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে খালেক, সাব্বির ও তাদের লোকজন। এঘটনায় নিহত বাবা কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করলে র‌্যাব বৃহস্পতিবার রাতে প্রধান আসামী খালেককে গ্রেফতার করে। মামলার অন্যান্য আসামী ধরতে অভিযানের সময়ে শুক্রবার সন্ধ্যায় শহরের মধ্য বাড়েরা এলাকা থেকে সাব্বিরকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকান্ডের সাথে জড়িত ছিলো বলে স্বীকার করেছে সাব্বির।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত