শেরপুর     বুধবার, ১৯ আগস্ট ২০২৬
 ‍SherpurTimes24

শেরপুরে অসহায় ব্যক্তিকে ভ্যানগাড়ি উপহার দিল জেলা প্রশাসক

ছবি : প্রতিনিধি

অসহায় ও কর্মক্ষম ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে মানবিক সহায়তার অংশ হিসেবে শেরপুরে এক উপকারভোগীকে ভ্যানগাড়ি প্রদান করেছে জেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে উপকারভোগীর হাতে ভ্যানগাড়িটি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অসহায় ও কর্মক্ষম ব্যক্তিদের নিজ উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভ্যানগাড়ি পাওয়ায় উপকারভোগী নিজে কাজ করে আয়-রোজগারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

এ সময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় ও কর্মক্ষম ব্যক্তিদের স্বাবলম্বী করে তুলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের এমন উদ্যোগকে মানবিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

আপনার মতামত লিখুন

 ‍SherpurTimes24

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

শেরপুরে অসহায় ব্যক্তিকে ভ্যানগাড়ি উপহার দিল জেলা প্রশাসক

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

অসহায় ও কর্মক্ষম ব্যক্তিকে স্বাবলম্বী করে তুলতে মানবিক সহায়তার অংশ হিসেবে শেরপুরে এক উপকারভোগীকে ভ্যানগাড়ি প্রদান করেছে জেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট) জেলা প্রশাসনের উদ্যোগে উপকারভোগীর হাতে ভ্যানগাড়িটি তুলে দেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, অসহায় ও কর্মক্ষম ব্যক্তিদের নিজ উদ্যোগে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং তাদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়েছে। ভ্যানগাড়ি পাওয়ায় উপকারভোগী নিজে কাজ করে আয়-রোজগারের মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ পাবেন।

এ সময় জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন বলেন, মানুষের পাশে দাঁড়িয়ে অসহায় ও কর্মক্ষম ব্যক্তিদের স্বাবলম্বী করে তুলতে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জেলা প্রশাসনের এমন উদ্যোগকে মানবিক সহায়তার পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির কার্যকর পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

 ‍SherpurTimes24

কপিরাইট © ২০২৬ ‍SherpurTimes24 । সর্বস্বত্ব সংরক্ষিত