শেরপুরের নকলায় উলামা ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) দুপুরে নকলা দারুল উলুম মাদরাসা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আলেম-ওলামা এবং উলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ অংশ নেন।
সভায় উপস্থিত সকলের পরামর্শের ভিত্তিতে নকলা উপজেলা উলামা ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সভাপতি হিসেবে মুফতি মুখলিছুর রহমান, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আব্দুল জলিল, সাধারণ সম্পাদক আনসারুল্লাহ তারা আলম, সহ-সাধারণ সম্পাদক হাফেজ আব্দুস সামাদ আজাদী, সাংগঠনিক সম্পাদক মাওলানা অলিউল্লাহ, কোষাধ্যক্ষ হাফেজ মারুফ হাসান, সহ-কোষাধ্যক্ষ হাফেজ ছায়েদুল ইসলাম, দপ্তর সম্পাদক মুফতি তারিক জামিল এবং প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল-আমিনকে দায়িত্ব দিয়ে উপজেলা উলামা ঐক্য পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও উপজেলার বিভিন্ন ইউনিয়নে গঠিত উলামা ঐক্য পরিষদের কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
সভায় বক্তারা আলেম সমাজের মধ্যে পারস্পরিক ঐক্য, সৌহার্দ্য ও সহযোগিতা আরও সুদৃঢ় করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি সমাজে নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ প্রতিষ্ঠা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানে উলামা ঐক্য পরিষদের উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার শিক্ষক, আলেম-ওলামা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রোববার, ০৪ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন